Aadhar Card: আধার কার্ড নিয়ে এমন কাণ্ডও ঘটনা যায়! যা ঘটল, দেখে আসানসোল আদালতের সকলে থ!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Aadhar Card: আসানসোল আদালতে আধার কার্ড নিয়ে কী এমন ঘটল জানেন? অবাক হয়ে গেলেন আইনজীবীরাও।
দীপক শর্মা, আসানসোল: নকল আধার কার্ড বানিয়ে আদালতে ভুয়ো এক ব্যক্তিকে আসল মামলাকারী হিসেবে দাঁড় করিয়ে মামলা প্রত্যাহার করার অভিযোগে এক লিঙ্ক ম্যানকে আটকে রাখে আসানসোল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। পরে ওই অভিযুক্তকে আসানসোল দক্ষিণ পুলিশের হাতে তুলে দেন তাঁরা। ধৃতের নাম অর্ণব দে। তিনি সালানপুরের খুদিকার বাসিন্দা।
জানা গিয়েছে, দুলাল চন্দ্র ঘোষের আধার কার্ড প্রদান করে সেই নথির ভিত্তিতে ২০২৫ সালের মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়। পরবর্তীতে জানতে পারা যায়, যাঁর পক্ষে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল, তিনি সেই ব্যক্তি নয়। এই বিষয়টি জানার পর ২০২৫ সালের পয়লা নভেম্বর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে। এদিন লিঙ্ক ম্যান অর্ণব দে-কে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
এদিকে, পাঁশকুড়ায় চোর সন্দেহে গণপিটুনি, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গণপিটুনির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় পুলিশের টহলদারি এবং ধরপাকড় চলছে বলে জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। জানা গেছে, ঘোষপুর বাজারে চোর সন্দেহে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। আহতদের তমলুক হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
এলাকাবাসী সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধে সাতটা নাগাদ ঘোষপুর বাজার সংলগ্ন একটি পাড়ায় বাইকে করে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঘোরাঘুরি করলে এলাকাবাসীর সন্দেহ হয়। তাদের আটকে জিজ্ঞাসাবাদ করলে, তারা কোনও কিছু না বলায় তাদের চোর সন্দেহে তাড়া করে স্থানীয় বাসিন্দারা। অজ্ঞাত পরিচয় ওই দুই বাইক আরোহী বাইক ফেলে পাশে জঙ্গলে লুকিয়ে পড়ে, সেখানেও এলাকাবাসীরা তাড়া করে, পরে অজ্ঞাত পরিচয় দুই যুবক ঘোষপুর বাজারে রোডের উপর উঠে এলে বাজারের লোকজন তাদের ঘিরে ধরে। এবং চোর সন্দেহে গণপিটুনি শুরু হয়। যার ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2026 5:46 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম বর্ধমান/
Aadhar Card: আধার কার্ড নিয়ে এমন কাণ্ডও ঘটনা যায়! যা ঘটল, দেখে আসানসোল আদালতের সকলে থ!










