advertisement

Jalpaiguri News: ট্রেনের তলায় যাওয়ার ঠিক আগেই উদ্ধার, পরিবেশ কর্মীদের তৎপরতায় রক্ষা পেল ৯ ফুটের বিশাল অজগর

Last Updated:

Jalpaiguri News: পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রান বাঁচল ৯ ফুট লম্বা একটি অজগরের। চিকিৎসার করে রাতেই বন দফতরে হাতে অজগর সাপটিকে তুলে দিয়েছেন পরিবেশ কর্মীরা। সাপটির প্রাণ বিপন্ন হওয়ার প্রবল আশঙ্কা ছিল।

রেললাইনের পাশ থেকে উদ্ধার বিশাল অজগর (প্রতিকী ছবি)
রেললাইনের পাশ থেকে উদ্ধার বিশাল অজগর (প্রতিকী ছবি)
জলপাইগুড়ি, শান্তনু কর: অল্পের জন্য রক্ষা। পরিবেশ কর্মীদের তৎপরতায় প্রান বাঁচল ৯ ফুট লম্বা একটি অজগরের। বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন রেল লাইনের ধারে ঘোরাঘুরি করছিল বিশাল চেহারার ওই অজগর সাপটি।
সিভিল ডিফেন্সের এক কর্মীর কাছ থেকে খবর পেয়ে ছুটে যান পরিবেশ কর্মীরা। রেলপথে ওঠার আগেই সাপটিকে উদ্ধার করা হয়। এরপর প্রাথমিক চিকিৎসার করে রাতেই বন দফতরে হাতে অজগর সাপটিকে তুলে দিয়েছেন পরিবেশ কর্মীরা।
আরও পড়ুন: খুদের প্রতিভা দেখে চোখ কপালে উঠবে, মেডেলের বন্যা বইয়ে দিচ্ছে ১০ বছরের মেয়ে! আকাশছোঁয়া সাফল্যে গর্বে ভাসছে আদ্রা
যদি সময় মতো অজগরটি নজরে না পড়ত, তাহলে সেটি প্রাণ বিপন্ন হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। সাপটি রেল লাইনে উঠে গেলে আর সেই সময় কোনও ট্রেন এসে, সাপটির প্রাণ যেতে পারত। তবে সাপটি আগেভাগে নজরে পড়ায় সেটিকে রক্ষা করা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা
ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীর প্রাণহানির ঘটনা নতুন নয়। তবে এই বিষয়ে অনেকবেশি সতর্ক হয়েছে বন দফতর। তাছাড়াও জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন চালানোর সময় চালকরাও সতর্ক থাকেন। তবে সাপটি রাতে রেললাইনে বসে থাকলে বিপদের আশঙ্কা থেকেই যেত।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ট্রেনের তলায় যাওয়ার ঠিক আগেই উদ্ধার, পরিবেশ কর্মীদের তৎপরতায় রক্ষা পেল ৯ ফুটের বিশাল অজগর
Next Article
advertisement
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
  • যুদ্ধ শেষ করতে রাজি ইরান

  • কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত

  • ট্রাম্প কি তা মানতে পারবেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement