advertisement

Rape case: স*ঙ্গ*ম ছাড়া বীর্যপাত হলে ধ*র্ষ*ণ নয়, জানিয়ে দিল ছত্তিশগড় হাই কোর্ট! নির্যাতন নিয়ে আদালতের মন্তব্যে তোলপাড়

Last Updated:

ধর্ষণ নিয়ে দুই দশকের পুরনো মামলায় বড় মন্তব্য করল ছত্তিশগড় হাই কোর্ট। যোনির উপর পুরুষাঙ্গ ছোঁয়ালে বা সঙ্গম ছাড়াই বীর্যপাত হলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না।

ধর্ষণ নিয়ে ব্যাখ্যা হাই কোর্টের?
ধর্ষণ নিয়ে ব্যাখ্যা হাই কোর্টের?
রায়পুর: ধর্ষণ নিয়ে দুই দশকের পুরনো মামলায় বড় মন্তব্য করল ছত্তিশগড় হাই কোর্ট। যোনির উপর পুরুষাঙ্গ ছোঁয়ালে বা সঙ্গম ছাড়াই বীর্যপাত হলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না। সোমবার ২০০৪ সালের একটি মামলায় ওই আদালত মন্তব্য করে ওই ধরনের ঘটনা ঘটলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ ধারায় তাকে ধর্ষণ বলা যাবে না, বদলে ৩৭৬ এবং ৫১১ ধারায় ধর্ষণের চেষ্টা হিসাবে গণ্য করা হবে।
ওই মামলায় আসামীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, নির্যাতিতা একা থাকার সময় অভিযুক্ত ব্যক্তি তাকি নিজের বাড়ি নিয়ে যান এবং নির্যাতিতার ইচ্ছার বিরুদ্ধে সঙ্গমের চেষ্টা করে। পরে ওই ব্যক্তি ধর্ষণ এবং অন্যায় ভাবে আটকে রাখার জন্য সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
advertisement
advertisement
আদালতের এই রায়ের বিরুদ্ধে অভিযুক্তের আইনজীবী যুক্তি দেন মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে নির্যাতিতার সতীচ্ছদ অক্ষত রয়েছে। সেই সঙ্গে আসামীর যুক্তি ছিল নির্যাতিতার যোনিতে পুরুষাঙ্গ ছোঁয়ালেও তা ভিতরে প্রবেশ করাননি।
হাই কোর্ট অভিযুক্তকে ধর্ষণের চেষ্টার জন্য দোষী সাব্যস্ত করে সাড়ে তিন বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতের ধর্ষণ নিয়ে এই ব্যাখ্যা নিয়ে চর্চা শুরু হয়েছে সব মহলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rape case: স*ঙ্গ*ম ছাড়া বীর্যপাত হলে ধ*র্ষ*ণ নয়, জানিয়ে দিল ছত্তিশগড় হাই কোর্ট! নির্যাতন নিয়ে আদালতের মন্তব্যে তোলপাড়
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement