advertisement

Pregnant Woman: প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি দিয়ে নিজের পেটই কেটে ফেললেন মহিলা, বেরিয়ে এল অন্ত্র! ভয়ঙ্কর ঘটনা

Last Updated:

Pregnant Woman: তীব্র প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে নিজের পেটই কেটে ফেললেন অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। এই ঘটনার পরে ওই তরুণী একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন।

ভয়ঙ্কর ঘটনা
ভয়ঙ্কর ঘটনা
তীব্র প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য বাড়িতে নিজের পেটই কেটে ফেললেন অন্তঃসত্ত্বা মহিলা। ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। এই ঘটনার পরে ওই তরুণী একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন।
জানা গিয়েছে, ৩৫ বছর বয়সি ওই মহিলার নাম নানকাই, তিনি বাউন্ডি থানার অধীনে নান্দওয়াল গ্রামের বাসিন্দা। নিজের পেট কেটে ফেলার পরে প্রতিবেশীরা চিৎকার শুনে তাকে ফাখারপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান।
advertisement
ওই কেন্দ্রে তিনি স্বাভাবিকভাবে একটি সুস্থ কন্যা শিশুর জন্ম দিয়েছেন, কিন্তু পরে তার শারীরিক অবস্থা খারাপ হয় বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর নানকাইকে জেলা হাসপাতালে পাঠানো হয়, সেখানে ডাক্তাররা তার পেটে গভীর ক্ষত দেখতে পান। পরে জিজ্ঞাসাবাদের পরে জানা যায়, ধারালো ছুরি দিয়ে ওই ক্ষত তৈরি হয়েছে।
advertisement
হাসপাতালের প্রধান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সাংবাদিকদের বলেন, “বৃহস্পতিবার বিকেল ৩.২০ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়। তার অন্ত্র বেরিয়ে এসেছিল এবং প্রচুর রক্তপাত হচ্ছিল।” তার আঘাত গুরুতর হওয়ায় লখনউয়ের হাসপাতালে পাঠানো হয়।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে ওই মহিলাকে স্ট্রেচারে দেখা যাচ্ছে এবং তিনি নাকি বলছেন, তীব্র যন্ত্রণার কারণে তিনি নিজের পেট কেটেছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। প্রতিবেশীদের মতে, নানকাই-এর স্বামী প্রায় ছয় মাস আগে অসুস্থ হয়ে মারা যান, ফলে তিনি একা থাকেন।
advertisement
বৃহস্পতিবার দুপুরে যখন তার প্রসব শুরু হয়, তখন যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি নাকি সব্জি কাটার ছুরি দিয়ে নিজের পেট কেটে ফেলেন। এরপর এলাকাবাসীদের সাহায্যে ওই মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি সন্তানের জন্ম দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pregnant Woman: প্রসব যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুরি দিয়ে নিজের পেটই কেটে ফেললেন মহিলা, বেরিয়ে এল অন্ত্র! ভয়ঙ্কর ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Today: আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
আরও বাড়বে তাপমাত্রা ! আগামী সপ্তাহে রাজ্যের দক্ষিণের কয়েক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা
  • আরও বাড়বে তাপমাত্রা !

  • আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা

  • ২৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement