Pakistan Cricket: শুধু আইপিএল নয়, এবার ব্রিটেনের লিগ থেকেও বাদ পড়তে পারেন পাক ক্রিকেটাররা! প্রবল চাপে পিসিবি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
পাকস্তানি ক্রিকেটারদের জন্য এত দিন আইপিএলের দরজা বন্ধ ছিল। কিন্তু অন্যান্য দেশের ক্রিকেট লিগে দিব্যি খেলছিলেন পাক ক্রিকেটাররা। এবার ইংল্যান্ডের লিগ দ্যা হান্ডরেডে বন্ধ হতে পারে পাক ক্রিকেটারদের খেলা।
advertisement
advertisement
advertisement
advertisement
দ্যা হান্ডরেডে মোট আটটি দল অংশ নেবে, যার মধ্যে চারটি দল আইপিএলের দলগুলির মালিকরা নিয়ন্ত্রণ করেন। সেই চার দলের মধ্যে রয়েছে, ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। এই দলগুলি যদি পাকিস্তানি ক্রিকেটারদের না কেনে তা হলে চাপে পড়তে পারে পিসিবি। শুধু তাই নয় আইপিএল, দ্যা হান্ডরেডের ঢেউ যে অন্য কোনও দেশে দেখা যাবে না তা-ও নিশ্চিত ভাবে বলা যায় না।






