advertisement

West Bengal Assembly Elections: রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন চার নেতা! রয়েছেন ক্ষিতি গোস্বামীর কন্যাও

Last Updated:

West Bengal Assembly Elections: বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেন চার নেতা। মঙ্গলবার বিজেপির সল্টলেকের কার্যালয়ে বিভিন্ন ক্ষেত্রের চার ব্যক্তিত্ব যোগদান করেন। কারা যোগ দিলেন বিজেপিতে?

বিজেপিতে যোগদান চার নেতার
বিজেপিতে যোগদান চার নেতার
কলকাতা: বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেন চার নেতা। মঙ্গলবার বিজেপির সল্টলেকের কার্যালয়ে বিভিন্ন ক্ষেত্রের চার ব্যক্তিত্ব যোগদান করেন। সাংবাদিক সম্মেলন করে ওই চার নেতার যোগদানের কথা জানানো হয়।
মঙ্গলবার বিজেপিতে যোগদান করেন প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন চক্রবর্তী, অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাস, রাজ্যেরল বাম সরকারের প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী এবং আরএসএস কর্মী অক্ষয় বিঞ্জেরকা। এই চার নেতাকে বিজেপিকে স্বাগত জানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
advertisement
চার নেতার বিজেপিতে যোগদানের প্রসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামীর বিজেপিতে যোগদান। কারণ ক্ষিতি গোস্বামী নিজে বামফ্রন্ট সরকারের পূর্তমন্ত্রী ছিলেন। পরে ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামী তৃণমূলের হয়ে কলকাতা পৌর সংস্থার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন। এবার বসুন্ধরার বোন কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে।
advertisement
রাজ্যে নির্বাচনের আগেই যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্যে জুড়ে বিপুল মানুষ আবেদন করতে শুরু করেছেন। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এর জবাব মানুষ দেবে ভোটের লাইনে”।
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
West Bengal Assembly Elections: রাজ্যে বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেন চার নেতা! রয়েছেন ক্ষিতি গোস্বামীর কন্যাও
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement