advertisement

RG Kar corruption case: শেষ নয়, চলতে পারে আরজি কর দুর্নীতি মামলার তদন্ত! সাপ্লিমেন্টারি চার্জশিটে ইঙ্গিত সিবিআইয়ের

Last Updated:

RG Kar corruption case: আরজি কর কাণ্ডে বড় মোড়, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত সাপ্লিমেন্টারি চার্জশিটে। জানা গিয়েছে, মৌখিক ভাবে তদন্ত শেষের কথা বললেও প্রয়োজনে আগামী দিনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে আরজি কর দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে।

আরজি কর নিয়ে কী বলল সিবিআই?
আরজি কর নিয়ে কী বলল সিবিআই?
কলকাতা: আরজি কর কাণ্ডে বড় মোড়, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত সাপ্লিমেন্টারি চার্জশিটে। জানা গিয়েছে, মৌখিক ভাবে তদন্ত শেষের কথা বললেও প্রয়োজনে আগামী দিনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে আরজি কর দুর্নীতি মামলার সাপ্লিমেন্টারি চার্জশিটে।
সিবিআইয়ের দাখিল করা সাপ্লিমেন্টারি চার্জশিটের ২৯ নম্বর পাতায় আগামী দিনে তদন্ত প্রক্রিয়া এগিয়ে দিয়েছে তদন্তকারী সংস্থা সিবিআই। আদালতে পেশ করা চার্জশিটে উল্লেখ করা হয়েছে, আগামী দিনে ফরেন্সিক বিশেষজ্ঞদের রিপোর্ট হাতে আসার পর যদি পজিটিভ আসে, তাহলে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই ঘটনার কথা উল্লেখ করেছে সিবিআই।
advertisement
advertisement
পাশাপাশি, আরজি কর দুর্নীতি মামলায় চার্জগঠন হতে চলেছে আখতার আলির বিরুদ্ধে। আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার (নন মেডিক্যাল) আখতারের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হবে। ২৫ ফেব্রুয়ারি আখতার আলির বিরুদ্ধে চার্জ গঠন করবে আদালত, ওই দিনই শশীকান্ত চন্দকের বিরুদ্ধে চার্জগঠন হবে।
advertisement
পাশাপাশি আরজি কর তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের মামলায় শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার বাবা-মা। কলকাতা পুলিসের এসিআই অনুপ দত্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই মর্মে আদালতে আবেদন করেছেন নির্যাতিতার বাবা-মায়ের।
আরও দাবি, সিবিআই এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের অন্যতম অংশীদার- আদালতে অভিযোগ নির্যাতিতার বাবা-মায়ের। ঘটনার সময় যারা যারা উপস্থিত ছিল তারা-সহ আরোও বেশ কয়েক জনের সন্দেহজনক আচরণ নিয়ে মঙ্গলবার আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। গতকাল সিবিআইকে তারা তাদের তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়ে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar corruption case: শেষ নয়, চলতে পারে আরজি কর দুর্নীতি মামলার তদন্ত! সাপ্লিমেন্টারি চার্জশিটে ইঙ্গিত সিবিআইয়ের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement