advertisement

West Bengal news: ঠাকুমার ভুল চিকিৎসায় মৃত্যুর জের! চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে আত্মসমর্পণ যুবকের

Last Updated:

West Bengal news: চেম্বারে ঢুকে চিকিৎসককে কাটারি দিয়ে কুপিয়ে খুন অভিযোগ উঠল বর্ধমানে। এই ঘটনার পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত।

বর্ধমানে চিকিৎসককে খুনের অভিযোগ
বর্ধমানে চিকিৎসককে খুনের অভিযোগ
চেম্বারে ঢুকে চিকিৎসককে কাটারি দিয়ে কুপিয়ে খুন অভিযোগ উঠল বর্ধমানে। এই ঘটনার পরেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক, তার বাড়ি বর্ধমানের বাবুরবাগ কালিতলা এলাকায়। তবে ঘটনাটি ঘটেছে বর্ধমানের বাদামতলা এলাকায়। ধৃত যুবকের নাম জীবন রুইদাস, বাড়ি শক্তিগড়ের আমড়া এলাকায়।
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘরির কাঁটায় তখন দুপুর ১টা ৪৫। হঠাৎ-ই এক যুবক থানায় এসে হাজির হয় বলে জানা গিয়েছে। ডিউটি অফিসার তাকে বসতে বলে অন্য কাজে মন দিতেই যুবক বলে ওঠে আমি চিকিৎসককে খুন করে এসেছি। শুনেই পুলিশ অফিসার চমকে ওঠেন। তড়িঘড়ি তাকে নিয়ে পুলিশ হাজির হয় বাদামতলায় চিকিৎসকের চেম্বারে। চিকিৎসকের চেম্বারে পৌঁছে পুলিশের চক্ষু চড়কগাছ। রক্তাক্ত অবস্থায় চেম্বারের মেঝেতে পরে আছেন চিকিৎসক। তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
advertisement
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী! বুধবার শীর্ষ আদালতে SIR শুনানি
পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছে, বেশ কিছুদিন ঠাকুমার চিকিৎসা চলছিল ওই চিকিৎসকের তত্ত্বাবধানে। গত ১ মাস আগে ঠাকুমার মৃত্যু হয়। ভূল চিকিৎসায় ঠাকুমার মৃত্যু হয়েছে এই অভিযোগে আজ দুপুরে সটান চিকিৎসকের চেম্বারে ঢুকে অভিযুক্ত যুবক কাটারির কোপ মারে চিকিৎসককে। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bengal news: ঠাকুমার ভুল চিকিৎসায় মৃত্যুর জের! চেম্বারে ঢুকে চিকিৎসককে কুপিয়ে আত্মসমর্পণ যুবকের
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement