advertisement

Mamata Banerjee: 'সুপার ইমার্জেন্সি চলছে বাংলায়, ৬ মাস থেকে কাজ করতে পারছে না প্রশাসন'! দিল্লি থেকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Last Updated:

মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। এসআইআর নিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম এসআইআর আবহে বাংলার পরিস্থিতি।

কী বললেন মুখ্যমন্ত্রী
কী বললেন মুখ্যমন্ত্রী
নয়াদিল্লি: মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী আক্রমণ করেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। এসআইআর নিয়ে একাধিক প্রসঙ্গ তুলে ধরেন মুখ্যমন্ত্রী, যার মধ্যে অন্যতম এসআইআর আবহে বাংলার পরিস্থিতি।
মুখ্যমন্ত্রী রাজ্যের এসআইআর আবহ তুলে ধরে বলেন, “সুপার ইমার্জেন্সি চলছে বাংলায়, ৬ মাস থেকে কাজ করতে পারছে না প্রশাসন”। এসআইআরের কাজের জন্য বিপুল পরিমাণ সরকারি কর্মচারী, শিক্ষক এবং আধিকারিকদের দায়িত্ব দিয়েছে প্রশাসন। এর প্রভাব পড়ছে প্রশাসনিক কাজেও, মাধ্যমিকের আগেও শিক্ষক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক কাজ নিয়েও বার্তা দিলেন কমিশনকে।
advertisement
advertisement
দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চাইলে এই মানুষদের নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ করতাম। কিন্তু আমরা আইন মানি। গত কাল একটা ছোট্ট বাচ্চাকে বাইরে থেকে দুধটুকু আনতে দেয়নি। আমি তাই ছুটে এসেছিলাম।”
সোমবার দেশের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে সেই বৈঠক সম্পূর্ণ হওয়ার আগেই বেরিয়ে যান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একাধিক চিঠি লিখেছিলেন এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তারপরেই তিনি সরাসরি মামলা করেন সুপ্রিম কোর্টে।
advertisement
আরও পড়ুন: পাকিস্তান কি সত্যিই টি২০ বিশ্বকাপের একটি ম্যাচ বয়কট করতে পারে! কী বলছে আইসিসির নিয়ম?
বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে আদালতে হাজির থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে, মুখ্যমন্ত্রী ছাড়াও এসআইআরে সাধারণ ভোটারদের সমস্যা নিয়ে আদালতে হাজির হয়েছেন একাধিক তৃণমূল সাংসদ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: 'সুপার ইমার্জেন্সি চলছে বাংলায়, ৬ মাস থেকে কাজ করতে পারছে না প্রশাসন'! দিল্লি থেকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
Electric Bill Saving Tips: এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
  • সোলার শক্তিতেই চলছে এসি-ফ্রিজ-গিজার

  • বসিরহাটের এই বাড়িতে বিদ্যুৎ বিল শূন্য

  • ব্যতিক্রমী দৃষ্টান্ত গড়ে তুলেছেন অসিম দাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement