advertisement

Mamata Banerjee: সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার এসআইআর শুনানিতে বড় সম্ভাবনা

Last Updated:

Mamata Banerjee: সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে আদালতে হাজির থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি।

সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মমতা?
সুপ্রিম কোর্টে হাজির থাকবেন মমতা?
নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে এসআইআর শুনানিতে আদালতে হাজির থাকতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে একাধিক মামলা হয়েছে, মুখ্যমন্ত্রী ছাড়াও এসআইআরে সাধারণ ভোটারদের সমস্যা নিয়ে আদালতে হাজির হয়েছেন একাধিক তৃণমূল সাংসদ।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জন্য জেট ক্যাটাগরি নিরাপত্তার অনুমতি চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই থেকেই অনুমান করা হচ্ছে সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লিতে দেশের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে যান। পরে মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে ‘অহংকারী’ বলেন এবং অভিযোগ করেন তিনি বিজেপির হয়ে কাজ করছেন।
advertisement
advertisement
তবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁর এই দাবি খারিজ করে বলেন, মুখ্যমন্ত্রী তাঁর নিজের তোলা বিষয়গুলির উপর কমিশনের শীর্ষ কর্তাদের উত্তর শোনার আগেই বৈঠক ছেড়ে চলে যান। সোমবার এই ইস্যুতে বিজেপি-ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলে, তিনি “কল্পিত অভিযোগ”-এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন এবং “নাটক” করছেন।
advertisement
সোমবার দেশের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে সেই বৈঠক সম্পূর্ণ হওয়ার আগেই বেরিয়ে যান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একাধিক চিঠি লিখেছিলেন এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তারপরেই তিনি সরাসরি মামলা করেন সুপ্রিম কোর্টে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! বুধবার এসআইআর শুনানিতে বড় সম্ভাবনা
Next Article
advertisement
Arijit Singh: অরিজিৎ সিং-এর দোল! স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
স্কুটিতে বসেই অরিজিতের হোলি খেলা, প্রতিবেশীদের বললেন, "বেশি রং দিও না"
  • দোলের দিন স্কুটারে বসা অরিজিতকে রং মাখাতে আসে পাড়ার কয়েকজন ছোট ছেলেমেয়ে

  • যাদের দেখে হাসেন অরিজিৎ৷ তবে বলেন, একটু কম রং দিতে!

  • হোলির দিনে, এই ভিডিওটি ভাইরাল, যদিও এটি পুরনো

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement