advertisement

আরসিবির ব্যাটিং তাণ্ডব! খড়কুটোর মতো উড়ে গেল সিএসকের বোলিং! চেন্নাইয়ের টার্গেট ২৫১

Last Updated:

RCB vs CSK: সিএসকের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এক থেকে পাঁচ ব্যাটিং লাইনআপের রান পেলেন সবাই। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করল বেঙ্গালুরু।

আরসিবি
আরসিবি
চ্যাম্পিয়ন ট্যাগ লাগার পর থেকে পুরোপুরি বদলে গিয়েছে আরসিবি। প্রথম ম্যাচে দুরন্ত জয়ের পর দ্বিতীয় ম্যাচেও অব্যাহত বেঙ্গালুরুর দাপট। সিএসকের বিরুদ্ধে ব্যাটিং তাণ্ডব করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের এক থেকে পাঁচ ব্যাটিং লাইনআপের রান পেলেন সবাই। বিশেষ করে শেষ ৩ ওভারে চেন্নাই বোলারদের নিয়ে ছেলেখেলা করল আরসিবি ব্যাটাররা। ২০ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ২৫০ রান করল বেঙ্গালুরু। সর্বোচ্চ ২৫ বলে ৭০ রানের ইনিংস খেললেন টিম ডেভিড।
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সিএসকে। সেই সিদ্ধান্তই কার্যত কাল হয়ে যায়। ওপেনিং জুটিতে ভাল শুরু করে ৩৭ রান করেন বিরাট কোহলি ও ফিল সল্ট। বিরাট কোহলি ব্যক্তিগত ১৮ বলে ২৮ রানে আউট হন। এরপর সল্ট ও দেবদূত পাড়িক্কল মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ঝড়ের গতিতে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন তারা। ৯৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে আরসিবির। ৩০ বলে ৪৬ রান করে আউট হন সল্ট।
advertisement
এরপর অধিনায়ক রজত পাতিদার ক্রিজে আসেন। দেবদূত পাড়িক্কলের সঙ্গে রানের গতিবেগ আরও বাড়ান। একের পর এক মারকাটারি শট খেলেন তারা। দেবদূত পাড়িক্কল প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও হাফ সেঞ্চুরি করে নিজের ফর্ম ধরে রাখেন। ২৯ বলে ৫০ রান করে আউট হন তিনি। ১৫১ রানে তৃতীয় উইকেট পড়ে আরসিবির। এরপর ক্রিজে আসেন টিম ডেভিড। তারপর স্লগ ওভারে শুধুই টিম ডেভিড শো।
advertisement
advertisement
টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে লন্ডভন্ড হয়ে যায় সিএসকের বোলিং অ্যাটাক। একটা সময় মনে হচ্ছিল আরসিনি ২১৫ থেকে ২২০ স্কোর পর্যন্ত পৌছতে পারবে। কিন্তু শেষ ৩ ওভারে ৬০-এর বেশি রান করে পুরো খেলাই বদলে দেন অজি তারকা। রজত পাতিদারের অনেক পরে নেমেও নিজের হাফ সেঞ্চুরি করে ফেলেন। সিএসেকর বোলাররা তার ব্যাটিং তাণ্ডবের সামনে অসহায় আত্মসমর্পন করেন। শেষ পর্যন্ত ডেভিড ২৫ বলে ৭০ ও পাতিদার ১৯ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আরসিবির ব্যাটিং তাণ্ডব! খড়কুটোর মতো উড়ে গেল সিএসকের বোলিং! চেন্নাইয়ের টার্গেট ২৫১
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement