TRENDING:

Durgapur News: রবিবাসরীয় দুপুরে জমজমাট দুর্গাপুর! ভোজনরসিক বাঙালির জন্য 'মাছে ভাতে বাঙালি' উৎসব, ১৬ রকমের মাছের লোভনীয় পদ

Last Updated:

West Bardhaman News: ভোজনরসিক বাঙালির জন্য দুর্গাপুরে আয়োজন করা হল মাছে ভাতে বাঙালি উৎসব। গত ৪ বছর ধরে শহরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। রবিবার দুপুরের অনুষ্ঠানে মোট ষোলো রকমের মাছের পদের আয়োজন করা হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: রাজ্যে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। রবিবারের দুপুরে লেপ মুড়ি দিয়ে ঘুমের পালা ঘুচেছে। হালকা হালকা ফ্যান ঘুরতে শুরু করেছে ঘরে ঘরে। ল্যাধ খাওয়া বাঙালির এমনই এক রবিবারের দুপুরের চিত্রটা দুর্গাপুরবাসীর কাছে দারুণ লোভনীয় হয়ে উঠল। ভোজনরসিক বাঙালির জন্য শিল্পাঞ্চলে আয়োজন করা হল মাছে ভাতে বাঙালি উৎসব। রবিবার দুপুরে জমজমাট দুর্গাপুর। এই উৎসব চলতি বছরে পঞ্চম বর্ষে পদার্পণ করল।
দুর্গাপুরে মাছে ভাতে বাঙালি উৎসব
দুর্গাপুরে মাছে ভাতে বাঙালি উৎসব
advertisement

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অনুষ্ঠিত হল একদিনের ‘মাছে ভাতে বাঙালি’ উৎসব। রবিবার শহরের রবীন্দ্রভবন প্রাঙ্গণে শুরু হয় বাঙালির প্রিয় খাদ্যকে কেন্দ্র করে এই অভিনব আয়োজন। বাচ্চা এবং কিশোর বয়সের ছেলে-মেয়েদের মধ্যে মাছের জনপ্রিয়তা আরও বাড়ানোর জন্য এই উৎসবের আয়োজন। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, কাঁটা বাছতে হয় হলে মাছ খেতে অনেকেই পছন্দ করে না। কিন্তু পুষ্টিগুণে মাছের জুড়ি মেলা ভার। কাছে অল্প বয়সীদের মধ্যে মাছ খাওয়ার প্রবণতা বাড়ানোর জন্য দুর্গাপুরে ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে মাছে ভাতে বাঙালি উৎসব আয়োজন করা হয়।

advertisement

আরও পড়ুনঃ গুজবের জেরে মানসিক ভারসাম্যহীনকে গণপিটুনি! পুলিশকে ঘিরে বিক্ষোভ, গালিগালাজ! পিংলায় তুলকালাম কাণ্ড, গ্রেফতার ৫

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের জন্য প্রবেশমূল্য ধার্য ছিল ১০০ টাকা। রুই, কাতলা, ইলিশ ভাপা, পাবদা, পমফ্রেট, চিতল মুইঠ্যা, ভেটকি পাতুরির মতো প্রায় ষোলো রকমের মাছের পদের আয়োজন করা হয়েছিল। কয়েক হাজার মানুষ মাছের হরেক রকম পদ চেটেপুটে খেয়েছেন।

advertisement

আরও পড়ুনঃ বিবাহিত প্রেমিকাকে গলা টিপে খু*ন! কর্ণাটকে পালিয়েও শেষরক্ষা হল না, জয়নগর হত্যাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রেমিক

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

রবিবার ছুটির দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সপরিবারে উপস্থিত হয় উৎসবে। আড্ডা, খাওয়া-দাওয়া আর মিলনমেলায় মাতেন দুর্গাপুরবাসী। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই। দুর্গাপুর ৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পল্লব নাগের উদ্যোগে প্রতিবছর এই মাছে ভাতে বাঙালি উৎসব আয়োজন করা হয়। আর দেখতে দেখতে পাঁচ বছরে পৌঁছে গেল এই জনপ্রিয় অনুষ্ঠান।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Durgapur News: রবিবাসরীয় দুপুরে জমজমাট দুর্গাপুর! ভোজনরসিক বাঙালির জন্য 'মাছে ভাতে বাঙালি' উৎসব, ১৬ রকমের মাছের লোভনীয় পদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল