TRENDING:

East Bardhaman News: রাঢ়বঙ্গের ইতিহাস-সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ! বর্ধমানে রাজ্যস্তরের কর্মশালার আয়োজন, একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হল অনন্য সম্মান

Last Updated:
East Bardhaman News: রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে পূর্ব বর্ধমানে বিশেষ আয়োজন। 'জাগরী' সভাগৃহে অনুষ্ঠিত হল একদিন ব্যাপী রাজ্যস্তরের কর্মশালা।
advertisement
1/6
রাঢ়বঙ্গের ইতিহাস-সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ! বর্ধমানে রাজ্যস্তরের কর্মশালার আয়োজন
রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে ‘বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র’-এর বিশেষ উদ্যোগ। ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে একদিন ব্যাপী রাজ্যস্তরের কর্মশালার আয়োজন করা হল। 'জাগরী' সভাগৃহে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/6
এই কর্মশালা থেকে বিশিষ্ট গবেষক ও লেখক সান্দীপনি ভট্টাচার্যকে 'জীবনকৃতী সম্মান ২০২৬', বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. বিমল কুমার থান্দার, বিশিষ্ট গবেষক ও প্রাক্তন শিক্ষক ড. যুগল মুখোপাধ্যায় এবং বঙ্গভূমি সাহিত্য পত্রিকাকে 'স্মারক সম্মান' প্রদান করা হয়।
advertisement
3/6
পাশাপাশি এদিনের এই রাজ্যস্তরের কর্মশালা থেকে হাওড়ার একটি প্রাথমিক বিদ্যালয়কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ওই বিদ্যালয়টি একটি প্রাথমিক বিদ্যালয় হলেও সেখানে একটি মিউজিয়াম, লাইব্রেরি, স্মার্ট ক্লাস রয়েছে। এক কথায়, এটি একটি আদর্শ বিদ্যালয়। তাই এই বিশেষ সম্মান প্রদান করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।
advertisement
4/6
এই কর্মশালায় রাঢ়বঙ্গের প্রাচীন ইতিহাস, জনজীবন এবং বিবর্তিত সংস্কৃতি নিয়ে প্রবন্ধ পাঠ করেন সুস্মিতা চৌধুরী, সব্যসাচী কোণার, লক্ষ্মীকান্ত পাল, ড. প্রসেনজিৎ সরকার সহ প্রায় ২০ জন গবেষক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ড. রূপেন্দ্র কুমার চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নয়নিকা যশ ও স্বর্ণরেণু যশ।
advertisement
5/6
বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের সম্পাদক ড. সর্বজিৎ যশ জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থা রাঢ়বঙ্গের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। রাঢ়বঙ্গের বিভিন্ন আঞ্চলিক ইতিহাস সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এদিনের এই বিশেষ উদ্যোগ।
advertisement
6/6
তিনি আরও বলেন, রাঢ়বঙ্গের আঞ্চলিক ইতিহাসকে তুলে ধরতে বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র তৈরি করা হয়েছিল। তাই সারা বছরই আমরা রাঢ়বঙ্গের ইতিহাসকে সকলের সামনে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়ে থাকি। বর্ধমান ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্রের ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে রাঢ়বঙ্গের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে এই বিশেষ কর্মশালার আয়োজন। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: রাঢ়বঙ্গের ইতিহাস-সংস্কৃতি রক্ষায় বিশেষ উদ্যোগ! বর্ধমানে রাজ্যস্তরের কর্মশালার আয়োজন, একাধিক বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হল অনন্য সম্মান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল