advertisement

Train Cancelled: ফের আসানসোল ডিভিশনে বাতিল থাকবে লোকাল, না জেনে বেরোলেই ফাঁসবেন! দেখে নিন তালিকা

Last Updated:

Asansol Train Cancelled: আসানসোল-অন্ডাল শাখায় কাজের কারণে নির্দিষ্ট কিছু ট্রেন বাতিল থাকবে। ব্লক থাকার কারণেই একাধিক লোকাল ও মেমু ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। অসুবিধার মুখে পড়বেন যাত্রীরা।

আসানসোল ডিভিশনে বাতিল লোকাল (প্রতিকী ছবি)
আসানসোল ডিভিশনে বাতিল লোকাল (প্রতিকী ছবি)
advertisement
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোল ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী কয়েকদিন ব্যাহত হবে ট্রেন চলাচল। এই বিষয়ে আগে থেকেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল। রেল সূত্রে জানা গিয়েছে, আসানসোল-অন্ডাল শাখায় কাজের কারণে নির্দিষ্ট কিছু ট্রেন বাতিল থাকবে। কালিপাহাড়ি ও নিমচা স্টেশনের মধ্যবর্তী অংশে গুরুত্বপূর্ণ ট্র্যাক মেইনটেন্যান্সের কাজ চলবে। সেই কারণেই এই সিদ্ধান্ত।
advertisement
রেলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারি এবং ২৪ ফেব্রুয়ারি, এই দু’দিন দুপুর ১টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই কারণে ব্যাহত হবে রেল যোগাযোগ। ফলে রাস্তায় বেরিয়ে অসুবিধার মুখে পড়বেন যাত্রীরা।
আরও পড়ুন: ল্যাম্পপোস্ট দেখে পড়াশোনা শিখছে পড়ুয়ারা, হাঁটতে হাঁটতেই মুখস্থ হচ্ছে বর্ণপরিচয়! শিক্ষার নয়া মডেল এই গ্রাম
দীর্ঘ সময় ধরে ব্লক থাকার কারণেই একাধিক লোকাল ও মেমু ট্রেনের পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট এই দুই দিনে দুটি মেমু ট্রেন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। ৬৩৫১৭ নম্বর বর্ধমান-আসানসোল মেমু এবং ৬৩৫২৪ নম্বর আসানসোল–বর্ধমান মেমু ২১ ও ২৪ ফেব্রুয়ারি চলবে না।
advertisement
আরও পড়ুন: কোটি কোটি টাকা খরচে করা ড্রেজিং বৃথা, মুড়িগঙ্গায় ফের জেগে উঠছে চড়া! থমকে যাচ্ছে ভেসেল, দুর্ভোগ স্থানীয়দের
এছাড়াও কয়েকটি মেমু ট্রেনকে সংক্ষিপ্ত রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬৩৫০৯ নম্বর বর্ধমান-ঝাঝা মেমু ট্রেনটি ২২ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি আসানসোল থেকে যাত্রা শুরু করবে। অন্যদিকে, ৬৩৫১০ নম্বর ঝাঝা–বর্ধমান মেমু ২১ ও ২৪ ফেব্রুয়ারি আসানসোলেই যাত্রা শেষ করবে। তাই আগে থেকে যাত্রীদের সতর্ক করে দিয়েছে রেল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Train Cancelled: ফের আসানসোল ডিভিশনে বাতিল থাকবে লোকাল, না জেনে বেরোলেই ফাঁসবেন! দেখে নিন তালিকা
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement