advertisement

South 24 Parganas News: কোটি কোটি টাকা খরচে করা ড্রেজিং বৃথা, মুড়িগঙ্গায় ফের জেগে উঠছে চড়া! থমকে যাচ্ছে ভেসেল, দুর্ভোগ স্থানীয়দের

Last Updated:

South 24 Parganas News: সম্প্রতি মুড়িগঙ্গায় কয়েক কোটি টাকা ব্যায় করে ড্রেজিং করা হয়েছিল। কিন্তু তার পরেও মুড়িগঙ্গার নাব্যতা যেন বাড়ছে না। গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার মাস খানেকের মধ্যেই বেরিয়ে আসছে চর। সমস্যায় পড়েছেন স্থানীয়রা।

ড্রেজিংয়ের পরেও মুড়িগঙ্গায় বাড়ছে না নাব্যতা
ড্রেজিংয়ের পরেও মুড়িগঙ্গায় বাড়ছে না নাব্যতা
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মাসখানেক আগেই শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। তখন সাগরে পূণ্যার্থীরা যাতে অসুবিধায় না পড়ে সেজন্য মুড়িগঙ্গায় কয়েক কোটি টাকা ব্যায় করে ড্রেজিং করা হয়েছিল। কিন্তু তার পরেও মুড়িগঙ্গার নাব্যতা বাড়ছে না। ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। সাগর মেলার একমাস পর ভাটার সময় ভেসেল চালাতে সমস্যা হচ্ছে।
মুড়িগঙ্গার নদীর চরে জেগে ওঠা নতুন চড়া সমস্যা সৃষ্টি করছে। এ নিয়ে গঙ্গাসাগরের বাসিন্দা তথা বিরোধী নেতা অরুনাভ দাস জানিয়েছেন, “মাস খানেক আগেই কোটি কোটি টাকা খরচ করে ড্রেজিং হল, কিন্তু সাগর দ্বীপের মানুষের কথা কেউ চিন্তা করেনা। ড্রেজিং যেটা হয়, তখন বলা হয় এটা ছ’মাস চলবে। ভালভাবে ড্রেজিং হলে আট মাস চলার কথা। কিন্তু একমাস ও যাচ্ছে না, সমস্যা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: প্রাতঃভ্রমণে বেরিয়ে চরম বিপত্তি, ভোরের আলো ফোটার আগেই মর্মান্তিক পরিণতি! দুরন্ত গতির বলি বৃদ্ধা
সাগর দ্বীপের মানুষজন এর সমাধান চাইছেন। জানা গিয়েছে, ভাটার সময় এই সমস্যা সৃষ্টি হয়েছে। নদীতে জল কমে যাওয়ায় কিছু সময় পরিষেবা বন্ধ রাখা হয়। যার জেরেই সমস্যার সৃষ্টি হয়। সমস্যা সামাল দিতে মাঠে নেমেছে প্রশাসন। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ড্রেজিং এর পর ছয় মাস চলার কথা বলা হলেও, একমাসে এই সমস্যা দেখা দিলে সারাবছর আরও সমস্যা হবে বলে মনে করছেন স্থানীয়রা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে সারাবছর অহেতুক হয়রানি হতে পারে পূণ্যার্থী থেকে শুরু করে স্থানীয়দের। যতদিন না সাগরে সেতু তৈরি হবে, ততদিন এই সমস্যা থেকেই যাবে বলে মনে করছেন স্থানীয়রা। মুড়িগঙ্গা নদীতে অতিরিক্ত পলি আসার কারণে এই সমস্যা হচ্ছে। তবে ড্রেজিং এর মাসখানেকের মধ্যে এমন সমস্যা হওয়ায় চিন্তায় পড়েছেন সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: কোটি কোটি টাকা খরচে করা ড্রেজিং বৃথা, মুড়িগঙ্গায় ফের জেগে উঠছে চড়া! থমকে যাচ্ছে ভেসেল, দুর্ভোগ স্থানীয়দের
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement