TRENDING:

Viral Video: অসুস্থ দৃষ্টিহীন স্বামী! সন্তানকে বড় করতে টোটো চালাচ্ছেন মা! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video: সংসারের হাল ধরতে গৃহবধূ থেকে হয়েছেন টোটো চালক। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: একদিকে শারীরিক অসুস্থতা অন্যদিকে দৃষ্টিহীন স্বামী।তাই সংসারের হাল ধরতে টোটোই সম্বল। তবু জীবনযুদ্ধে ভেঙে পড়েননি। সংসারের হাল ধরতে গৃহবধূ থেকে হয়েছেন টোটো চালক। তিনি হলেন রায়গঞ্জের প্রথম মহিলা টোটো চালক প্রসাদী সরকার। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কমলাবাড়ির গ্রাম পঞ্চায়েতের সোনাবাড়ি গ্রামের বাসিন্দা প্রসাদী সরকার। ছোট একটি কুঁড়ে ঘরে সকাল হতেই সন্তানের জন্য রান্না করা থেকে বাটনাবাঁটা সমস্ত কিছু সামলে টোটো নিয়ে বেরিয়ে পড়েন।
advertisement

অসুস্থ স্বামী ও সাত বছরের সন্তানের মুখে দু মুঠো ভাত জোগাড় করতে সকাল থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়তে হয় বছর ৪৫ এর প্রসাদী সরকারকে।। পরিবারের হাল টানতে পুরুষদের ভিড়ে তিনি একাই টোটো চালিয়ে যান।প্রসাদী সরকার বলেন সৎ পথে রোজগার করতে নেমেছি। নিজে খেটে খেতে চাই। কারও কাছে যেন হাত পাততে না- হয়। কথায় আছে, ‘যে রাঁধে, সে চুলও বাঁধে।’ উনি যেন তারই উদাহরণ।’

advertisement

আরও পড়ুন: 

View More

প্রসাদী সরকার জানান স্বামী প্রথমে এই টোটো চালাতেন। তারপর স্বামীর চোখের সমস্যা হওয়ায় তিনি এখন চালাতে পারেন না। এই টোটো নিয়ে স্বামীর চিকিৎসার জন্য প্রথম প্রথম হাসপাতালে যেতে হতো। সেখান থেকেই তিনি এই টোটো চালানোর সিদ্ধান্ত নেন।সংসারের কাজ সামলে সাত বছরের ছেলেকে স্কুলে পাঠিয়ে টোটো নিয়ে বেরিয়ে পড়েন প্রসাদী সরকার। জীবন মানেই হেরে যাওয়া নয় শত প্রতিকূলতার মধ্যে জীবন যুদ্ধে সংগ্রাম করতে শেখা সমাজের এই প্রসাদীরা বার বার বুঝিয়ে দেয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Viral Video: অসুস্থ দৃষ্টিহীন স্বামী! সন্তানকে বড় করতে টোটো চালাচ্ছেন মা! ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল