প্রথা অনুসারে রাস পূর্ণিমার পরবর্তী শুক্রবার অর্থাৎ ২২ নভেম্বর রাতে অনন্তপুর অঞ্চলের মির্জাপুর গ্রামে বোল্লাকালীর বাৎসরিক মহাপুজো অনুষ্ঠিত হবে। চোদ্দ হাতের এই বোল্লাকালী পুজোর পরবর্তী তিনদিন ধরে বাউলগানের আসর ও মেলা অনুষ্ঠিত হবে। দক্ষিণ দিনাজপুরের বোল্লা গ্রামের ঐতিহ্যবাহী মা বোল্লাকালী মেলার অনুকরণেই ১৬ বছর আগে কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামে বোল্লাকালীর পূজোর সূচনা হয়েছিল।
advertisement
কালিয়াগঞ্জের মির্জাপুর গ্রামবাসীদের সম্মিলিত উদ্দ্যোগে এই বোল্লাকালী পুজোর অন্যতম আকর্ষণ২১ ফুটের কালীপ্রতিমা। কালিয়াগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দাদের সমাগম হয়ে থাকে মির্জাপুর গ্রামের এই বোল্লাকালী পুজোয়।
advertisement
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2024 6:25 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: বালুঘাটের ধাঁচেই বোল্লা কালীর পুজো ঘিরে জোড় কদমে প্রস্তুতি শুরু কালিয়াগঞ্জে!





