advertisement

Tulaipanji Rice: সদ্য মিলেছে ‘হেরিটেজ’ তকমা! বাংলার গর্বের তুলাইপাঞ্জি, কী এর বিশেষত্ব

Last Updated:

Tulaipanji Rice: সম্প্রতি বিশ্ব দরবারে বাংলার নাম উজ্জ্বল করেছে তিন সুগন্ধি চাল, তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ ও কনকচূড়। রাষ্ট্রপুঞ্জের 'হেরিটেজ' তকমাপ্রাপ্ত তুলাইপাঞ্জি চালের বিশেষত্ব কী?

তুলাইপাঞ্জি চাল
তুলাইপাঞ্জি চাল
উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুর সহ সমগ্র বাংলার গর্বের তুলাইপাঞ্জি চাল। সম্প্রতি তুলাইপাঞ্জি, গোবিন্দভোগ ও কনকচূড় চালকে রাষ্ট্রপুঞ্জ ‘হেরিটেজ’ তকমা দিয়েছে। ফলে বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে বাংলা সহ ভারতের নাম। এরপর থেকেই এই চালগুলি নিয়ে মানুষের আগ্রহ বেড়েছে। তুলাইপাঞ্জির বিশেষত্ব কী?
সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে বাংলার তিন সুগন্ধি চালকে খাদ্য ও সংস্কৃতির ‘হেরিটেজ’ তকমা প্রদান করা হয়েছে। এই তিন চালের মধ্যে অন্যতম তুলাইপাঞ্জি। এই বিশেষ ধরনের চাল মূলত উত্তর দিনাজপুরে চাষ করা হয়।
অনন্য সুগন্ধের জন্য তুলাইপাঞ্জি বিশ্ববিখ্যাত।
advertisement
আরও পড়ুনঃ চোখের নিমেষে পুড়ে ছাই আস্ত বাড়ি! ইসলামপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
এটি উত্তর দিনাজপুরের একটি ঐতিহ্যবাহী সরু চাল। জানা যাচ্ছে, পোলাও, পায়েস বানাতে অনেকে এই চাল ব্যবহার করেন। এই চালের ভাতও বেশ ঝরঝরে হয়। এখনকার বাজারে এই চালের দাম কেজি প্রতি ১৮০ টাকা।
advertisement
একদিকে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক পাওয়া ‘হেরিটেজ’ তকমা, অন্যদিকে অনন্য সুগন্ধ- দুইয়ের মিশেলে তুলাইপাঞ্জি অনন্য, একথা বুঝতে অসুবিধা হয় না। এছাড়া ইতিমধ্যেই রেলের তরফ থেকে এই চালকে আরও ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড সহ উত্তরবঙ্গের বেশ কিছু স্টেশনে থাকা কোচ রেস্তোরাঁয় এই চালের ভাত পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে উত্তর দিনাজপুরের গণ্ডি পেরিয়ে এই চালের বিস্তৃতি আরও বাড়ছে। আগামীদিনে তুলাইপাঞ্জি আরও অনেক মানুষের কাছে পরিচিত ও পছন্দের হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Tulaipanji Rice: সদ্য মিলেছে ‘হেরিটেজ’ তকমা! বাংলার গর্বের তুলাইপাঞ্জি, কী এর বিশেষত্ব
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement