advertisement

North Dinajpur News: চোখের নিমেষে পুড়ে ছাই আস্ত বাড়ি! ইসলামপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা

Last Updated:

North Dinajpur News: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আস্ত বাড়ি। এই ঘটনা ঘিরে উত্তর দিনাজপুরের ইসলামপুরে চাঞ্চল্য ছড়ায়। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।

দাউ দাউ করে বাড়ি জ্বলছে
দাউ দাউ করে বাড়ি জ্বলছে
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই হয়ে গেল আস্ত বাড়ি। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের লোকনাথ কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্তের নাম মোহন মল্লিক। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাড়ির সামনে ভিড় জমে যায়।
স্থানীয়দের অনুমান, গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুন লেগেছে। জানা গিয়েছে, মোহন মল্লিক নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগে যায়‌‌। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগিয়ে দেন এলাকাবাসীরা। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়।
আরও পড়ুনঃ ছাগলের টোপেই বাজিমাত! বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক লেপার্ড, স্বস্তি ফিরল এলাকায়
এরপর ইসলামপুর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি‌ ইঞ্জিন। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে ইসলামপুর দমকলকেন্দ্রের এক আধিকারিক বলেন, “কীভাবে আগুন লেগেছে এখনও জানা যায়নি। গ্যাস সিলিন্ডার থেকে হয়ে থাকতে পারে। আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। পুলিশ-প্রশাসনের থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। স্থানীয়রাও অনেক সাহায্য করেছেন।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: চোখের নিমেষে পুড়ে ছাই আস্ত বাড়ি! ইসলামপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement