advertisement

Jalpaiguri News: ছাগলের টোপেই বাজিমাত! বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক লেপার্ড, স্বস্তি ফিরল এলাকায়

Last Updated:

Jalpaiguri News: জলপাইগুড়ির বানারহাটের এক চা বাগানে খাঁচাবন্দি হয়েছে একটি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ড। শ্রমিকরা কাজে গিয়ে তাঁর হুঙ্কার শুনতে পায়। কাছে গিয়ে দেখেন, বন দফতরের পাতা খাঁচায় একটি লেপার্ড ধরা পড়েছে।

লেপার্ড | প্রতীকী ছবি
লেপার্ড | প্রতীকী ছবি
বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ ছাগলের টোপে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপার্ড। ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে একটি পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ড খাঁচাবন্দি হয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রথমে হুঙ্কার শুনতে পান। কাছে গিয়ে দেখেন, খাঁচার ভিতর একটি লেপার্ড ধরা পড়েছে। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমান।
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই বানারহাটের দেবপাড়া চা বাগানের ৩২ নম্বর সেকশনে লেপার্ডের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা। ফলে বাগানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। পাতা তুলতে যেতেও ভয় পাচ্ছিলেন শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে বাগান কর্তৃপক্ষ বন দফতরের কাছে খাঁচা পেতে লেপার্ড ধরার আবেদন জানায়।
আরও পড়ুনঃ বাঁকুড়ার বিরল প্রতিভা! একই অঙ্গে একাধিক ট্যালেন্ট জেলার গর্ব মহাদেব মুখোপাধ্যায়ের, চিনে নিন তাঁকে
এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন। সেই খাঁচাতেই ভোররাতে পূর্ণবয়স্ক স্ত্রী লেপার্ড ধরা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেঞ্জার হিমাদ্রি দেবনাথ-সহ বনকর্মীরা। তাঁরা লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, ডুয়ার্সের চা বাগান এলাকায় এখন প্রায়ই লেপার্ডের দেখা মিলছে। চা বাগান সংলগ্ন এলাকায় জঙ্গল থাকায় বাগানে সহজেই শিকার পেয়ে যায় লেপার্ডরা। খাবারের সন্ধানে ও বাচ্চা প্রসবের নিরাপদ জায়গা হিসেবে অনেক সময় চা বাগানকে বেছে নিচ্ছে তাঁরা।
উদ্ধার হওয়া লেপার্ডটিকে গরুমারা জাতীয় উদ্যানে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর। বনকর্মীদের দাবি, লেপার্ডটি সুস্থ রয়েছে। লেপার্ড উদ্ধারের পর আপাতত দেবপাড়া চা বাগানের শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: ছাগলের টোপেই বাজিমাত! বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক লেপার্ড, স্বস্তি ফিরল এলাকায়
Next Article
advertisement
Assembly Election 2026: এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
এবার ভোটে আরও কড়াকড়ি হবে পুলিশের ভূমিকা, হুমকি-হুঁশিয়ারি দিলে ছাড় নেই! কড়া নির্দেশ থানার
  • মকি-হুঁশিয়ারি রুখতে কড়া নজরদারি

  • এবার পশ্চিমবঙ্গে দুই দফায় ভোট

  • রাজনৈতিক র‍্যালির উপর পুলিশের কড়া নজরদারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement