TRENDING:

Agriculture News: ১৮০ টাকা কেজি দর...! স্বীকৃতি পেল রাষ্ট্রপুঞ্জের, এই ধান চাষ করে মালামাল হওয়ার সুযোগ বাংলার চাষিদের

Last Updated:
Agriculture News: উত্তর ও দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী তুলাইপাঞ্জি ধান এবার বিশ্বমঞ্চে সমাদৃত। হেরিটেজ স্বীকৃতি দিয়ে রাস্ত্রপুঞ্জ। বর্তমানে বাজারে তুলাইপাঞ্জি চালের দর প্রতি কেজি ১৮০ টাকা পর্যন্ত পৌঁছেছে, যা বাংলার কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এক সুবর্ণ সুযোগ করে দিয়েছে।
advertisement
1/5
স্বীকৃতি পেল রাষ্ট্রপুঞ্জের, এই ধান চাষ করে মালামাল হওয়ার সুযোগ বাংলার চাষিদের
চিরাচরিত ধান চাষে এখন আর সেইভাবে লাভ পাওয়া যায় না, এমনটাই বারবার বলতে শোনা যায় চাষিদের। তবে এবার যে সকল চাষিরা ধান চাষ করে থাকেন তাদের জন্য একটি সুখবর। কেননা যে ধানের কথা বলা হচ্ছে সেই ধান চাষ করতে পারলেই কেজিতে ১৮০ টাকা পর্যন্ত দর মিলতে পারে।
advertisement
2/5
আসলে যে ধানের কথা বলা হচ্ছে সেটি উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের বিখ্যাত তুলাইপাঞ্জি। এই চাল বিশ্ব বিখ্যাত। আগেই এর ঝুলিতে এসেছে জিআই তকমা। আর এখন আরও একটি তকমা পেয়েছে আর সেটি হল রাষ্ট্রপুঞ্জে হেরিটেজ তকমা।
advertisement
3/5
রাষ্ট্রপুঞ্জের হেরিটেজ তকমা পাওয়ার পরিপ্রেক্ষিতে তুলাইপাঞ্জি চাল সম্পর্কে মানুষ আরও বেশি করে জানতে পারবেন তা নিয়ে কোনও সন্দেহ নেই। এছাড়াও রেলের তরফ থেকে তুলাইপাঞ্জি চালকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য নিউ কোচবিহার, মালবাজার, জলপাইগুড়ি রোড এবং রায়গঞ্জ স্টেশনে থাকা কোচ রেস্তোরাঁয় এই চালের ভাত পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এই চাল এখন মানুষের কাছে পরিচিত হওয়ার অনেক সুযোগ বাড়ছে।
advertisement
4/5
তুলাইপাঞ্জি চালের ভাত যেমন সরু ঠিক সেই রকমই সুগন্ধি এবং সুস্বাদু। এই চালের চাহিদা বিদেশে যেমন রয়েছে ঠিক সেইরকমই ভারতেরও বহু বাজারে এই চালের দারুণ চাহিদা লক্ষ্য করা যায়। বিশেষ করে শিলিগুড়ির জৈব হাটে এই চালের চাহিদা রয়েছে ব্যাপক।
advertisement
5/5
তুলাইপাঞ্জি ধান চাষ করে চাষিদের রাতারাতি বড়লোক হওয়ার সুযোগ রয়েছে। কেননা এই চাল এক কেজি বিক্রি করলেই ১৮০ টাকা পাওয়া যায় খুচরো বাজারে। স্বাভাবিকভাবেই চাষিরাও কেজিতে বেশ মোটা অঙ্কের টাকা রোজগার করার সুযোগ পান। উত্তর দিনাজপুরের যে সকল চাষিরা এই ধান চাষ করেন তাদের থেকে জানা যায়, বিঘাতে আট মণ ফলন পাওয়া যেতে পারে। তবে এই ধান চাষের ক্ষেত্রে যত্ন ও পরিশ্রম দুটোই বেশি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: ১৮০ টাকা কেজি দর...! স্বীকৃতি পেল রাষ্ট্রপুঞ্জের, এই ধান চাষ করে মালামাল হওয়ার সুযোগ বাংলার চাষিদের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল