advertisement

North Dinajpur News: জাতীয় সড়কে থমকে গেল যান চলাচল! নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা লরির, চোপড়ায় তুলকালাম

Last Updated:

North Dinajpur News: জাতীয় সড়কে দুই লরির দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে আরেকটি লরির ধাক্কা। ভয়াবহ সংঘর্ষের জেরে ভিতরে আটকে পড়েন চালক ও খালাসি। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার।

দুর্ঘটনাগ্রস্ত লরি
দুর্ঘটনাগ্রস্ত লরি
চোপড়া, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ রাতের অন্ধকারে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা দিল আরেকটি লরি। সংঘর্ষের জেরে দুমড়েমুচড়ে যায় একটি লরির সামনের অংশ, ভিতরে আটকে পড়েন চালক ও‌ খালাসি। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচলও স্তব্ধ হয়ে যায়। শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার সুফলগছ এলাকায় জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে।
জানা যাচ্ছে, ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি লরি। সেই সময়ই ঘটে দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরি অন্য একটি লরির পিছনে ধাক্কা দেয়। এর জেরে দুমড়েমুচড়ে যায় ওই লরিটির সামনের অংশ। ভিতরে আটকে পড়েন চালক এবং খালাসি।
আরও পড়ুনঃ পঞ্চায়েতের ছোট্ট প্ল্যানে পুরুলিয়ায় ‘ম্যাজিক’! খাঁ খাঁ করা এই রাস্তাতেই এখন সেলফিতে মজে পর্যটকরা
এই ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় লরির চালক এবং খালাসিকে উদ্ধার করা হয়। এরপর চিকিৎসার জন্য তাঁদের দোলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
এদিকে জাতীয় সড়কের উপর দুই লরির এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। অবশেষে চোপড়া থানার পুলিশের প্রচেষ্টায় ফের যানবাহন চলাচল শুরু হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। সেই তদন্তে কী উঠে আসে সেটাই এবার দেখার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: জাতীয় সড়কে থমকে গেল যান চলাচল! নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা লরির, চোপড়ায় তুলকালাম
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement