Bharat Petroleum: দ্রুত গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, বিজ্ঞপ্তি দিল ভারত পেট্রোলিয়াম! ২০ দিনে যা বাড়ল, চমকে উঠবেন
- Written by:Amit Sarkar
- Published by:Rachana Majumder
Last Updated:
ইরান ও ইজরায়েলের যুদ্ধের পরে গোটা বিশ্ব জুড়েই জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে সঙ্কট দেখা দিয়েছে, ভারতের বিভিন্ন শহরে ঘরোয়া রান্নার গ্যাসের সঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের টান দেখতে পাওয়া গিয়েছে ৷
নয়াদিল্লি: সাধারণের জন্য বড় ধাক্কা ৷ সোনা-রুপোর পর এবার ঊর্ধ্বমুখী পেট্রোলের দাম ৷ ভারত পেট্রোলিয়ামের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বিশ্বে অপরিশোধিত তেলের দাম খুব দ্রুত বেড়েছে, মাত্র ২০ দিনে ৭১ থেকে ১৫৬ ডলার প্রতি ব্যারেল হয়েছে। এত বড় বৃদ্ধি সত্ত্বেও ভারতে সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সংস্থার তরফে তাদের প্রিমিয়াম পেট্রোল “Speed”-এর দাম প্রতি লিটার প্রায় ২ টাকা বাড়িয়েছে। এই প্রিমিয়াম জ্বালানি খুব কম মানুষ ব্যবহার করে, মোট বিক্রির প্রায় ৩%। পাশাপাশি কোম্পানি আশ্বাস দিয়েছে যে তারা সারা দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিকভাবে চালিয়ে যাবে।
২০ মার্চ শুক্রবার নির্বাচিত কয়েকটি শহরে প্রিমিয়াম পেট্রোলের দাম প্রতি লিটার ২ টাকা থেকে ২.৩ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সাধারণ পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই মূল্যবৃদ্ধি বিশেষভাবে সেইসব গ্রাহকদের প্রভাবিত করবে যারা হাই-অকটেন বা প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন। প্রিমিয়াম পেট্রোল সাধারণত ভাল ইঞ্জিন পারফরম্যান্স এবং বেশি মাইলেজের জন্য ব্যবহার করা হয়।
advertisement
Indian Oil Corporation (IOC) ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের দাম ৮৭.৬৭ টাকা থেকে বাড়িয়ে ১০৯.৫৯ টাকা প্রতি লিটার করেছে। অর্থাৎ এক ধাক্কায় প্রায় ২১.৯২ টাকা প্রতি লিটারে বৃদ্ধি হয়েছে।সংস্থাগুলির মতে, এই মূল্যবৃদ্ধির পিছনে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দামের উত্থানই প্রধান কারণ। এই বৃদ্ধি সরাসরি শিল্প, পরিবহণ এবং বিদ্যুৎ উৎপাদনের খরচকে প্রভাবিত করবে, যার প্রভাব ভবিষ্যতে সাধারণ মানুষের উপরও পড়তে পারে।
advertisement
advertisement
এর মাঝে আরেক বিপদ। অনলাইন খাবার অর্ডার করতে এবার লাগবে আরও বেশি টাকা। প্ল্যাটফর্ম ফি বাড়াল জোম্যাটো, শুক্রবার থেকেই কার্যকর নতুন হার। সূত্রের খবর, প্রতি অর্ডারে ১২.৫০ টাকা থেকে বাড়িয়ে প্ল্যাটফর্ম ফি করা হয়েছে ১৪.৯০ টাকা। হিসাবমতো প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পায় প্ল্যাটফর্ম ফি। ফলে একধাক্কায় ২.৪০ টাকা বেশি দিতে হবে গ্রাহকদের। খরচ যোগ হবে খাবারের দাম, ডেলিভারি চার্জ এবং জিএসটির সঙ্গে। স্বাভাবিকভাবেই অনলাইন ফুড অর্ডার করতে গেলে এবার ভাবতে হবে অনেকবার।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 21, 2026 8:06 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Bharat Petroleum: দ্রুত গতিতে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম, বিজ্ঞপ্তি দিল ভারত পেট্রোলিয়াম! ২০ দিনে যা বাড়ল, চমকে উঠবেন









