advertisement

দেবদূতের মতো ট্র্যাফিক ওসি ! স্নায়ুচাপে কাঁপতে থাকা পরীক্ষার্থীকে বাইকে তুলে পৌঁছে দিলেন পরীক্ষাকেন্দ্রে

Last Updated:
সকাল তখন ১০টা বেজে ৫ মিনিট। চোপড়ার তিনমাইল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ওই পড়ুয়া। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও বাস বা গাড়ির দেখা মেলেনি। এই সঙ্কটময় মুহূর্তেই সামনে আসেন চোপড়া থানার ট্র্যাফিক ওসি উজ্জ্বল রায়।
1/5
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার প্রথম দিন মানেই স্নায়ুচাপ, উৎকণ্ঠা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। সেই গুরুত্বপূর্ণ দিনেই বড়সড় সমস্যায় পড়ে যায় চোপড়ার এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়েই তৈরি হয় চরম অনিশ্চয়তা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য

2/5
সকাল তখন ১০টা বেজে ৫ মিনিট। চোপড়ার তিনমাইল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ওই পড়ুয়া। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও বাস বা গাড়ির দেখা মেলেনি। হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছিল, ফলে পরীক্ষা হলে পৌঁছানো যাবে কিনা তা নিয়েই বাড়ছিল উৎকণ্ঠা। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
সকাল তখন ১০টা বেজে ৫ মিনিট। চোপড়ার তিনমাইল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল ওই পড়ুয়া। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনও বাস বা গাড়ির দেখা মেলেনি। হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছিল, ফলে পরীক্ষা হলে পৌঁছানো যাবে কিনা তা নিয়েই বাড়ছিল উৎকণ্ঠা।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
এই সঙ্কটময় মুহূর্তেই সামনে আসেন চোপড়া থানার ট্র্যাফিক ওসি উজ্জ্বল রায়। পরীক্ষার্থীর অসহায় অবস্থার কথা জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে নিজের বাইকে বসিয়ে তাকে নিয়ে রওনা দেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেন তিনি। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
এই সঙ্কটময় মুহূর্তেই সামনে আসেন চোপড়া থানার ট্র্যাফিক ওসি উজ্জ্বল রায়। পরীক্ষার্থীর অসহায় অবস্থার কথা জানতে পেরে এক মুহূর্ত দেরি না করে নিজের বাইকে বসিয়ে তাকে নিয়ে রওনা দেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেন তিনি।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
ট্র্যাফিক ওসির তৎপরতায় শেষ পর্যন্ত ঠিক সময়েই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সক্ষম হয় ওই পরীক্ষার্থী। সময়মতো পরীক্ষা হলে প্রবেশ করতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ও তার পরিবার। এক বছরের পরিশ্রম যেন শেষ মুহূর্তে বিফলে যেতে বসেছিল!

5/5
পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। উজ্জ্বল রায়ের এই উদ্যোগ শুধু এক পড়ুয়ার ভবিষ্যৎ রক্ষা করেনি, বরং পুলিশের দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকায়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। উজ্জ্বল রায়ের এই উদ্যোগ শুধু এক পড়ুয়ার ভবিষ্যৎ রক্ষা করেনি, বরং পুলিশের দায়িত্ববোধ ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এলাকায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement