TRENDING:

Durga Puja 2023: প্রথা মেনে পুজো হয় ৪০০ বছর ধরে, জেনে নিন বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের পুজোর ইতিহাস

Last Updated:

Durga Puja 2023: ৪০০ বছরের পুরোনো কালিয়াগঞ্জের থানা পাড়া  মন্দিরের  দুর্গা পুজো। বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের  এই পুজো পাড়ার সকলে মিলে আবার সূচনা করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: ৪০০ বছরের পুরনো কালিয়াগঞ্জের থানা পাড়া মন্দিরের দুর্গা পুজো। বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের এই পুজো পাড়ার সকলে মিলে আবার সূচনা করে। জানা যায়, থানা পাড়ার চার শতাধিক বেশি প্রাচীন এই মন্দির তৈরি করেছিলেন চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষেরা।
advertisement

চুন সুরকি দিয়ে তৈরি মন্দিরের দেওয়ালে প্রাচীন খোদাই করা কিছু লিপির ভাষা আজও উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মন্দিরের গায়ে সেই রহস্যময় লিপি দেখে সেই মন্দিরটি কত পুরনো তা আনুমানিক ধারণা করা যায়। মাকে চণ্ডী রূপেই পুজো করে আসছে এই এলাকার সাধারণ মানুষ। একটা সময় দূরদূরান্ত থেকে গরুর গাড়ি করে এই পুজো দেখতে বহু মানুষ এখানে ছুটে আসত।

advertisement

আরও পড়ুন- অন্তঃসত্ত্বা শুভশ্রীকে ঘটা করে ‘সাধ’ খাওয়ালেন মিঠুন, চোখে জল অভিনেত্রীর, কারণটা কী?

আরও পড়ুন- ভারত-পাক ম্যাচ ছেড়ে অনুষ্কার ছবি তুলতে ব্যস্ত অরিজিৎ সিং! ব্যাপারটা কী? গায়কের কীর্তি ভাইরাল হতেই যা হল…

View More

সময়ের পাট পরিবর্তনে যদিও আজ সবই অতীত। পুরনো সেই চুন সুরকীর তৈরি চার চালার মন্দিরের গাঁ ঘেঁষে বর্তমানে গজিয়ে ওঠা পাকুড় গাছের শিকড়, প্রাচীর ফাটিয়ে মন্দিরটিকে জরাজীর্ণ অবস্থায় রেখে দিয়েছে। ২০১৬ সাল থেকে দেবী দূর্গার পুজো পুনরায় ঢাক ঢোল বাজিয়ে ধুমধামের সঙ্গে শুরু করেন কালিয়াগঞ্জের থানা পাড়ার বাসিন্দারা।

advertisement

এই পুজো চিত্তরঞ্জন দাসের পূর্বপুরুষদের পুজো হলেও এখন বারোয়ারি পুজোয় পরিণত হয়েছে। তাই এবারের দূর্গা পুজোয় কোনও খামতি রাখতে চান না থানা পড়ার বাসিন্দারা। তাই চলছে জোরকদমে প্রস্তুতি, বলে জানান দাস পরিবারের বংশধর চিত্তরঞ্জন দাস।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Durga Puja 2023: প্রথা মেনে পুজো হয় ৪০০ বছর ধরে, জেনে নিন বন্ধ হয়ে যাওয়া জমিদার আমলের পুজোর ইতিহাস
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল