TRENDING:

North Dinajpur News: কাজ সেরে ফিরেছিলেন ঘরে, পরদিন সকালেই কোয়ার্টার থেকে মিলল মহিলার নিথর দেহ! চোপড়ায় রক্তারক্তি কাণ্ড

Last Updated:

North Dinajpur News: চা বাগানের মহিলা কর্মীর দেহ উদ্ধার। সকলের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে কাজ করতেন চা বাগানে। বাড়ির ভেতর খেরে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর, ঋত্বিক ভট্টাচার্য: চোপড়ায় এক মহিলা চা শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের লছুগছ ৮ নম্বর কোয়ার্টার এলাকায়। সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও কৌতূহলের পরিবেশ তৈরি হয়। জানা গিয়েছে, মৃত মহিলার নাম জয়ন্তী ওরাও (৫০)।
চোপড়ায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
চোপড়ায় মহিলার রক্তাক্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
advertisement

তিনি স্থানীয় মাতৃ টি স্টেট চা বাগানে দীর্ঘদিন ধরে কাজ করতেন। পরিবার ও সহকর্মীদের কাছে তিনি পরিচিত মুখ ছিলেন। হঠাৎ তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির ভেতর থেকেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন: পোস্টিং পেলেও আসছেন না ডাক্তাররা, নার্সদের ভরসায় চলছে মৌসুনি দ্বীপের স্বাস্থ্যকেন্দ্র! এবার দ্রুত সমাধানের আশ্বাস

advertisement

প্রথমে বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের। এরপর দ্রুত খবর দেওয়া হয় চোপড়া থানায়। ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এটি কি খুন, নাকি অন্য কোনও কারণ রয়েছে, সেই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।  খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বেকারত্ব দূর করতে মৎস্য দপ্তরের নতুন দাওয়াই! খরচ কমিয়ে আয় বাড়াতে আপনিও শুরু করুন এই বিশেষ চাষ
আরও দেখুন

পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: কাজ সেরে ফিরেছিলেন ঘরে, পরদিন সকালেই কোয়ার্টার থেকে মিলল মহিলার নিথর দেহ! চোপড়ায় রক্তারক্তি কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল