TMC Candidate List: 'কঠিন' উত্তরবঙ্গের খেলা জিততে 'খেলোয়াড়েই' ভরসা তৃণমূলের! এমন দুই মুখকে প্রার্থী করা হল, তোলপাড় বাংলা
- Published by:Ankita Tripathi
Last Updated:
TMC Candidate List: প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল৷ কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রার্থী হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল৷ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ৷
মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করেই একাধিক চমক দিয়েছে তৃণমূল৷ একুশের ভোটের প্রার্থী তালিকায় অসংখ্য নতুন নাম৷ উত্তরবঙ্গেও প্রার্থী তালিকায় প্রচুর নতুন নাম৷ কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রার্থী হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল৷ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী হলেন অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ৷
উত্তরে কোন কোন প্রার্থী হলেন?
শিব শঙ্কর পাল
রোমা রেশমী এক্কা
advertisement
সাবলু বর্মণ
হরিহর দাস
শৈলেন বর্মণ
রাজীব তিরকে
বীরেন্দ্র বরা
সুভাষ চন্দ্র রায়।
রামমোহন রায়
কৃষ্ণ দাস
স্বপ্না বর্মণ
রঞ্জল শীল শর্মা
সঞ্জয় কুজুর
শঙ্কর মালাকার (তৃণমূলে নতুন)
রিনা টোপ্পো
নিতাই বৈশ্য
অর্পিতা ঘোষ (নতুন বিধানসভায়)
চিন্তামনী বিহা
অমল কিস্কু
advertisement
প্রসেনজিৎ দাস
প্রসূন ব্যানার্জি (নতুন বিধানসভায়)
মাতিবুর রহমান (তৃণমূলে নতুন)
কবিতা মণ্ডল
আশিষ কুন্ডু
নজরুল ইসলাম
এবারের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬ টি আসনের মাত্র চারটি কেন্দ্রে পুরনো মুখকে রেখে বাকি ১২ টি বিধানসভা কেন্দ্রেই একুশের প্রার্থীদের সরিয়ে অন্যদের প্রার্থী করেছে তৃণমূল।
advertisement
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার, মহিষাদল, রামনগর এবং এগরা কেন্দ্র, এই চার কেন্দ্রেই কেবল প্রার্থী বদল হয় নি৷ এই চার কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে একুশের ভোটে যারা প্রার্থী ছিলেন তাদেরকেই। নন্দীগ্রামের জেলায় বড় বদল আনল তৃণমূল৷ চণ্ডীপুর থেকে একুশের ভোটে প্রার্থী হয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী৷ এবার তাঁকে সরিয়ে চণ্ডীপুর থেকে উত্তম বারিককে প্রার্থী করল তৃণমূল৷ সোহমকে নদিয়ার করিমপুর থেকে প্রার্থী করা হয়েছে৷
advertisement
প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরের হাইভোল্টেজ লড়াই হতে চলেছে নন্দীগ্রামে৷ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হলেন পবিত্র কর৷ নন্দীগ্রামের ভূমিপুত্র এবং একদা শুভেন্দু ঘনিষ্ঠ পবিত্র মঙ্গলবার সকালেই যোগ দেন তৃণমূলে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Darjeeling,West Bengal
First Published :
Mar 17, 2026 6:30 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC Candidate List: 'কঠিন' উত্তরবঙ্গের খেলা জিততে 'খেলোয়াড়েই' ভরসা তৃণমূলের! এমন দুই মুখকে প্রার্থী করা হল, তোলপাড় বাংলা









