advertisement

How to Get Rid of Spiders Naturally: বাড়ির যেখানে সেখানে মাকড়সার জাল? ঝাড়ু নয়, কাজে লাগান রান্নাঘরের এই ৩ সাধারণ জিনিস! জালের উপদ্রব থেকে পাকাপাকি মুক্তি

Last Updated:
How to Get Rid of Spiders Naturally: ঘরের কোণায় মাকড়সার জাল নিয়ে সমস্যায়? লেবু, পুদিনা ও রসুনের মতো সহজ ঘরোয়া উপায় ব্যবহার করে মাকড়সা দূরে রাখা সম্ভব। পাশাপাশি নিয়মিত পরিষ্কার রাখলে জাল হওয়ার প্রবণতাও অনেকটাই কমে যায়।
1/6
বাড়ির কোণায় কোণায় মাকড়সার জাল দেখা গেলে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। বারবার পরিষ্কার করার পরও কিছুদিনের মধ্যেই আবার জাল বুনতে শুরু করে মাকড়সা। ফলে ঘরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নোংরাও দেখায়। তবে খুব সহজ কিছু ঘরোয়া উপায় মেনে চললেই এই সমস্যার হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব।

2/6
প্রথমেই ব্যবহার করতে পারেন লেবুর রস। একটি পাত্রে লেবুর রস নিয়ে জলে মিশিয়ে স্প্রে বোতলে ভরে রাখুন। যেখানে মাকড়সার জাল বেশি দেখা যায়, সেই জায়গাগুলিতে স্প্রে করলে মাকড়সা দূরে থাকে এবং ধীরে ধীরে জালের পরিমাণ কমে আসে।

3/6
মাকড়সা তাড়ানোর আরেকটি কার্যকর উপাদান হলো পুদিনা পাতা। কয়েকটি পুদিনা পাতা শুকিয়ে ছোট পাত্রে রেখে ঘরের কোণায় কোণায় রেখে দিন। পুদিনার তীব্র গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না, ফলে সেগুলো ওই জায়গায় আসা এড়িয়ে চলে।

4/6
প্রাণীবিদ বিশেষজ্ঞ রঞ্জিত মুখার্জি জানান, অনেক সময় ঘরে অতিরিক্ত ধুলো জমে থাকলেও মাকড়সার উৎপাত বাড়ে। তাই নিয়মিত ঝাড়ু দেওয়া, মোছা এবং ঘরের কোণাগুলি পরিষ্কার রাখলে মাকড়সা জাল বাঁধার সুযোগ কম পায়। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাই এই সমস্যার অন্যতম সমাধান।

5/6
এছাড়াও ব্যবহার করতে পারেন রসুনের ঘরোয়া স্প্রে। কয়েকটি রসুনের কোয়া পিষে জলে মিশিয়ে সেই জল জানালা, দরজা বা দেয়ালের কোণায় স্প্রে করলে রসুনের গন্ধে মাকড়সা দূরে থাকে এবং সহজে ঘরে ঢোকে না।

6/6
এই সহজ ঘরোয়া উপায়গুলো নিয়মিত ব্যবহার করলে মাকড়সার জালের ঝামেলা অনেকটাই কমে যাবে এবং ঘর থাকবে পরিষ্কার ও পরিপাটি।