TRENDING:

TMC Candidate List: বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়েকে টিকিট দিল তৃণমূল! কোন কেন্দ্র থেকে ভোট লড়বেন বসুন্ধরা?

Last Updated:

কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন বসুন্ধরা গোস্বামী৷ ক্ষিতি গোস্বামীর কন্যাকে এবার বিধানসভার প্রার্থী করল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এক সময় বাম শরিকদল RSP-র সমার্থক হিসাবে বিবেচিত হত ক্ষিতি গোস্বামীর নাম৷ আজীবন বাম রাজনীতি করে গিয়েছেন৷ বাম আমলে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রকও সামলেছেন৷ কিন্তু, নিজের রাজনৈতিক জীবনের শুরুটা বাম বিরোধী রাজনৈতিক শিবির থেকেই শুরু করেছিলেন তাঁর কন্যা বসুন্ধরা৷ ২০১৯ সালে বাবা ক্ষিতি গোস্বামীর প্রয়াণের পরে ধীরে ধীরে প্রকাশ্যে আনেন তাঁর তৃণমূল কংগ্রেস যোগ৷ কলকাতা পুর নির্বাচনে বসুন্ধরাকে প্রার্থীও করে তৃণমূল৷ ক্ষিতি গোস্বামীর কন্যা সেই বসুন্ধরা গোস্বামীকে এবার বিধানসভার টিকিট দিল তৃণমূল৷
ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা৷
ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা৷
advertisement

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশিত তালিকা অনুযায়ী পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্র

থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বসুন্ধরা৷

আরও পড়ুন: বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল

২০১৯ সালের ২৪ ডিসেম্বর প্রয়াত হন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। তার পরই বসুন্ধরার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়৷ জল্পনায় ঘৃতাহুতি পড়ে যখন তৃণমূলের মুখপত্রের উত্তর সম্পাদকীয় স্তম্ভে অজন্তার ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক প্রবন্ধে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার প্রবল সমালোচনার মুখে পড়তে হয় অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসকে৷

advertisement

সেই সময় অজন্তার সমর্থনে পড়ে তৃণমূলেরই মুখপত্রে কলম ধরেছিলেন বসুন্ধরা৷ লিখেছিলেন, ‘এটা বাস্তব যে বঙ্গ রাজনীতিতে নারীশক্তি নিয়ে কোনও লেখা হলে তা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া সম্পূর্ণ হতে পারে না। অজন্তা এটা লিখে কোনও ভুল করেননি। লেখায় বামপন্থীদের অংশ অটুট রেখে অজন্তা উদারতার পরিচয় দিয়েছেন।’

আরও পড়ুন: ভবানীপুরেই লড়বেন মমতা! শুভেন্দুর সঙ্গে ফের ‘ডুয়েল’, প্রতিদ্বন্দ্বী নিয়ে প্রশ্ন উঠতেই রেগে বললেন..

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

তারপরে ২০২১ সালে কলকাতা পুরসভার নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশের সময় দেখা যায়, সেই তালিকায় রয়েছে ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরার নাম৷ যাদবপুরের ৯৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন তিনি৷ পেশায় একজন মনস্তত্ববিদ বসুন্ধরাকে এবার তরুণ, যুবদের দলে বিধানসভার টিকিট দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷

বাংলা খবর/ খবর/নির্বাচন/
TMC Candidate List: বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়েকে টিকিট দিল তৃণমূল! কোন কেন্দ্র থেকে ভোট লড়বেন বসুন্ধরা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল