TRENDING:

TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়েদের সময় গেল, এবার বাজি সন্তানরা! তৃণমূলের প্রার্থী তালিকায় কার ছেলে, কারই বা মেয়ে প্রার্থী হল জানেন? বড় চমক কিন্তু

Last Updated:

TMC Candidate List West Bengal Election 2026: তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর সামনে এসেছে একাধিক চমক। বেশ কিছু ক্ষেত্রে প্রবীণ নেতা-নেত্রীরা টিকিট না পেলেও তাঁদের ছেলে-মেয়েদের প্রার্থী করা হয়েছে। স্বর্ণকমল সাহা ও নির্মল ঘোষের পরিবর্তে তাঁদের পুত্রদের টিকিট দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ বাম, বিজেপির পর মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার  দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় তাঁর বাসভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেন। প্রথা মেনেই নিজের বাসভবন থেকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার কোনও ব্যতিক্রম হয়নি। রাজ্যের ২৯১টি বিধানসভা কেন্দ্রের জন্য সম্পূর্ণ প্রার্থী তালিকাই একসঙ্গে প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।
তৃণমূলের প্রার্থী তালিকায় কার ছেলে, কারই বা মেয়ে প্রার্থী হল জানেন?
তৃণমূলের প্রার্থী তালিকায় কার ছেলে, কারই বা মেয়ে প্রার্থী হল জানেন?
advertisement

আরও পড়ুনঃ নতুন-পুরনো মিলিয়ে একগুচ্ছ চমক! একনজরে দেখে নিন তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা

তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পরই সামনে আসছে একাধিক চমকপ্রদ তথ্য। তালিকায় দেখা যাচ্ছে, কয়েকটি ক্ষেত্রে প্রবীণ নেতা-নেত্রীরা টিকিট না পেলেও তাঁদের পরিবারের সদস্যদের প্রার্থী করা হয়েছে।  স্বর্ণকমল সাহা টিকিট না পেলেও তাঁর ছেলে সন্দীপন সাহাকে প্রার্থী করা হয়েছে। একইভাবে, নির্মল ঘোষের পরিবর্তে তাঁর পুরনো কেন্দ্রে ছেলে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছে দল। প্রার্থী করা হল সাধন পান্ডে-সুপ্তি পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডেকে। টিকিট পেয়েছে মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্না ঠাকুর, ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামী। উত্তরপাড়া কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী করা হল শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে। শীর্ষাণ্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

শুধু তাই নয়, একই পরিবারের একাধিক সদস্যকে প্রার্থী করার ঘটনাও সামনে এসেছে। বেচারাম মান্না ও করবী মান্না—স্বামী-স্ত্রী দুজনেই টিকিট পেয়েছেন। আবার কল্যাণ ব্যানার্জি ও তাঁর ছেলে শীর্ষাণ্য ব্যানার্জিও প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। এছাড়াও, রত্না চ্যাটার্জি ও শুভাশিস দাস—ভাই-বোন জুটি এবং মলয় ঘটক ও অভিজিৎ ঘটক—দাদা-ভাই দুজনকেই প্রার্থী করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC Candidate List West Bengal Election 2026: বাবা-মায়েদের সময় গেল, এবার বাজি সন্তানরা! তৃণমূলের প্রার্থী তালিকায় কার ছেলে, কারই বা মেয়ে প্রার্থী হল জানেন? বড় চমক কিন্তু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল