TRENDING:

গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড...! ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন

Last Updated:

Rajarhat Fire: মুহূর্তের আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান। রাজারহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড গভীর রাতে। কী ভাবে লাগল আগুন?

advertisement
কলকাতা: গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড। রাজারহাট রাইগাছি ছোট পোলের কাছে পরপর একাধিক দোকানে আগুন লেগে যায়। পুলিশ সূত্রে খবর, দশটিরও বেশি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে ছড়িয়ে পরে আগুন। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
রাজারহাটে অগ্নিকাণ্ডRepresentative Image
রাজারহাটে অগ্নিকাণ্ডRepresentative Image
advertisement

আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। আশেপাশে একাধিক দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হয়। মুহূর্তে লেলিহান শিখা গ্রাস করে একের পর এক দোকান। পরপর পরপর ১০ থেকে ১২ টি দোকানে আগুন লাগে।

আরও পড়ুন: ‘লাল’, ‘হলুদ’, ‘কমলা’ সতর্কতা…! কোনটির কী ‘মানে’ জানেন? আবহাওয়া দফতর কখন জারি করে কোন ‘অ্যালার্ট’? জানুন!

advertisement

সূত্রের খবর, আগুন প্রথমে জঞ্জালের স্তূপে লাগে। তারপর আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা দোকানগুলিতে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নাম দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন ও রাজারহাট থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আসে।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা! ট্রাইব্যুনালের আবেদনে কৃষ্ণনগরে উপচে পড়ছে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, মাসখানেক আগেই এই রাজারহাটের আগুনে পুড়ে ছারখার একের পর এক দোকান। সে বারেও মধ্যরাতে ভয়াবহ আগুন লেগে যায় গৌরাঙ্গ নগর বাজার এলাকার দোকানে। যার জেরে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ১৪-১৫টি দোকান। স্বভাবতই মাথায় হাত ব্যবসায়ীদের। এক মাস যেতে না যেতেই ফের আগুন রাজারহাটে। এবার আগুন লাগল রাইগাছি ছোট পোলের কাছের দোকানে। কিন্তু কীভাবে আগুন লাগল? তাই নিয়ে ধন্দে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
গভীর রাতে রাজারহাটে অগ্নিকাণ্ড...! ভয়াবহ আগুনে পুড়ে ছাই দশ-বারোটি দোকান, ঘটনাস্থলে দমকলের পাঁচ-পাঁচটি ইঞ্জিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল