TRENDING:

Debangshu Bhattacharya: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাতে পারেননি, এবার কি শিঁকে ছিড়বে দেবাংশুর?

Last Updated:

তমলুকে লোকসভা ভোটে না জিততে পারলেও বিধানসভায় দল ভরসা রেখেছে দেবাংশুর উপরে। অভিজ্ঞ অসিত মজুমদারের বদলে তরুণ মুখ দেবাংশু কি জয় ছিনিয়ে আনতে পারবেন? এখন সেটাই জোর জল্পনার বিষয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল। আর এই তালিকাতেই হুগলির চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে বড়সড় রদবদল করল তৃণমূল কংগ্রেস। টানা তিন বারের বিধায়ক তথা বর্ষীয়ান নেতা অসিত মজুমদারকে সরিয়ে এবার এই কেন্দ্রে ঘাসফুল শিবিরের প্রার্থী হচ্ছেন দলের তরুণ ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্য । গত লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে পরাজিত হলেও, এবার বিধানসভায় দেবাংশুর ওপরই ভরসা রাখল দল।
দেবাংশু এবার প্রার্থী চুঁচড়া থেকে
দেবাংশু এবার প্রার্থী চুঁচড়া থেকে
advertisement

এই প্রসঙ্গে দেবাংশু সংবাদমাধ্যমকে জানায়, দলের কনিষ্ঠ সদস্য হিসাবে তিনি মুখপাত্রের দায়িত্ব সামলেছেন। কনিষ্ঠ সদস্য হিসাবে লোকসভাতেও প্রতিদ্বন্দিতা করেছে। এবার বিধানসভাতেও প্রতিদ্বন্দিতা করতে তিনি প্রস্তুত বলেই জানান।

২০১১ সাল থেকে টানা চুঁচুড়ার বিধায়ক পদে ছিলেন অসিত মজুমদার। কিন্তু এবার তাঁকে টিকিট না দিয়ে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বিধানসভা নির্বাচনেও দেবাংশু এই কেন্দ্র থেকে টিকিট পেতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল, তবে সেবারে দল ভরসা রেখেছিল অভিজ্ঞ অসিত মজুমদারের উপরেই। এবার সেই ধারায় বদল এনে যুব শক্তির ওপর বাজি ধরল কালীঘাট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে সাড়া ফেলা দেবাংশু এবার নিজেই ময়দানে। তমলুকের হার ভুলে এবার হুগলির এই গুরুত্বপূর্ণ আসনে নিজেকে প্রমাণ করার লড়াই তাঁর সামনে। চুঁচুড়ার ভোটাররা তিন বারের পরিচিত বিধায়কের বদলে এই নতুন ও তরুণ মুখকে কতটা আপন করে নেবেন, সেটাই এখন দেখার।

বাংলা খবর/ খবর/নির্বাচন/
Debangshu Bhattacharya: অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারাতে পারেননি, এবার কি শিঁকে ছিড়বে দেবাংশুর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল