TRENDING:

TMC Candidate List 2026: বাংলায় আসন ২৯৪, তৃণমূল প্রার্থী দিল ২৯১ আসনে! কেন ৩ আসনে প্রার্থী দিলেন না মমতা? কারা লড়বে সেখানে? পিছনে বিরাট অঙ্ক

Last Updated:

TMC Candidate List 2026 Mamata Banerjee: ৩ আসনে প্রার্থী দিল না তৃণমূল, এবার পাহাড়ে দখল করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অঙ্ক? প্রার্থী তালিকা ঘোষণা হতেই শোরগোল...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১টি বিধানসভা আসনে প্রার্থী দিল তৃণমূল। বাকি তিনটি আসন তারা ছেড়ে দিয়েছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-কে। ‘মমতাপন্থী’ বলে পরিচিত অনীতের দল পাহাড়ে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং থেকে একক ভাবেই লড়াই করছে। তাদের সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা। মঙ্গলবার ২৯১টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল।
মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিত থাপা
মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিত থাপা
advertisement

উত্তরবঙ্গে তৃণমূলের বাকি প্রার্থীরা

কালচিনিতে প্রার্থী বীরেন্দ্র বরা, আলিপুরদুয়ারে সুমন কাঞ্জিলাল, ফালাকাটায় সুভাষচন্দ্র রায়, মাদারিহাটে জয়প্রকাশ টোপ্পো, ধূপগুড়িতে নির্মল রায়, ময়নাগুড়িতে রামমোহন রায়, জলপাইগুড়িতে কৃষ্ণ দাস, রাজগঞ্জে স্বপ্না বর্মণ, ডাবগ্রাম-ফুলবাড়ি রঞ্জন শীল শর্মা, মালে বুলুচিক বরাইক, নাগরাকাটায় সঞ্জয় কুজুর প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: বেহালার দুই বিধানসভায় চমক, পার্থর বেহালা পশ্চিমে প্রার্থী রত্না, বেহালা পূর্বে কাকে টিকিট দিল তৃণমূল?

advertisement

মেখলিগঞ্জে প্রার্থী হয়েছেন পরেশচন্দ্র অধিকারী, মাথাভাঙা সাবলু বর্মণ, কোচবিহার উত্তরে পার্থ রায়, কোচবিহার দক্ষিণে অভিজিৎ দে ভৌমিক, শীতলকুচিতে হরিহর দাস, সিতাই সঙ্গীতা রায় বাসুনিয়া, দিনহাটায় প্রার্থী হলেন উদয়ন গুহ। এ ছাড়া নাটাবাড়িতে শৈলেন বর্মা, তুফানগঞ্জে শিবশঙ্কর পাল, কুমারগঞ্জে রাজীব তিরকেকে টিকিট দিল তৃণমূল।

আরও পড়ুন: কসবায় এবার নতুন মুখ দিপু, প্রার্থী হতে চাইছেন না শতরূপ ঘোষ! কেন? নিজের সঙ্গে তুলনা টেনে জবাব বিমান বসুর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
তারাপীঠে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
আরও দেখুন

মাটিগাড়া-নকশালবাড়ি থেকে প্রার্থী শঙ্কর মালাকার। শিলিগুড়িতে প্রার্থী হলেন গৌতম দেব। ফাঁসিদেওয়ায় রিনা টোপ্পো এক্কা, চোপড়ায় হামিদুল রহমান, ইসলামপুরে কানাইলাল আগরওয়াল, গোয়ালপোখরে মহম্মদ গোলাম রব্বানি, চাকুলিয়ায় মিনাজুল আরফিন আজ়াদ, করণদিঘিতে গৌতম পাল, হেমতাবাদে সত্যজিৎ বর্মণ, কালিয়াগঞ্জে নিতাই বৈশ্য, রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণী, ইটাহারে মুশারফ হোসেন, কুশমন্ডিতে রেখা রায়কে প্রার্থী করেছে তৃণমূল।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC Candidate List 2026: বাংলায় আসন ২৯৪, তৃণমূল প্রার্থী দিল ২৯১ আসনে! কেন ৩ আসনে প্রার্থী দিলেন না মমতা? কারা লড়বে সেখানে? পিছনে বিরাট অঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল