Tarapith Hotel: হঠাৎ ফাঁকা তারাপীঠের রাস্তা! বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন
- Reported by:Souvik Roy
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Tarapith Hotel: গ্যাস সংকটের জেরে তারাপীঠে পর্যটকের সংখ্যা কমছে, বন্ধ হচ্ছে হোটেল ও রেস্তোরাঁ। এর ফলে বড় ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ব্যবসায়ীরা—জানুন
advertisement
1/5

তারাপীঠ এই নামের সঙ্গে আশা করি কমবেশি সকলেই পরিচিত। কারণ এই তারাপীঠ কোনও সতীপীঠ নয় বরং সাধক বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ। ভক্তদের বিশ্বাস এই তারাপীঠ মন্দিরে মা তারার কাছে কোনও মনস্কামনা নিয়ে এলে সেই মনস্কামনা পূর্ণ করেন স্বয়ং মা তারা। আর সেই কারণেই প্রত্যেকদিন এই তারাপীঠ মা তারার মন্দিরে দেশ-বিদেশে বহু পর্যটকদের সমাগম ঘটে। তবে হঠাৎ করেই যেন এখন তারাপীঠ মন্দিরে পর্যটকদের সংখ্যা কমতে শুরু করেছে। (তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
যেখানে প্রত্যেকদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার পর্যটকদের সমাগম ঘটে সেখানে বর্তমান সময়ে দাঁড়িয়ে পর্যটকদের সংখ্যা কমে হয়ে দাঁড়িয়েছে ২ থেকে ৩ হাজারের কাছাকাছি। আর এর ফলেই কার্যত সমস্যায় পড়েছেন তারাপীঠের ছোট বড় হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরা। মূলত প্রত্যেক বছর শীতের শেষ লগ্নে এবং বাংলার শেষ মাসে দূরদূরান্ত থেকে পর্যটকদের সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে। তবে এই বছর একদম তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।
advertisement
3/5
তবে হঠাৎ কেনও এই ধরনের অবস্থা? এই বিষয়ে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান "মূলত মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে গোটা দেশে দেখা দিয়েছে জ্বালানির সমস্যা,গোটা দেশের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের অভাবে বন্ধ হতে বসেছে অনেক রেস্তোরাঁ। বাড়িতেও রান্নার গ্যাস নিয়ে হাহাকারের খবর শোনা যাচ্ছে।"
advertisement
4/5
ঠিক তেমনভাবেই গোটা তারাপীঠে প্রায় ৫০০ থেকে ৬০০ টি কাগজে কলমে হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে। সেই সমস্ত হোটেল এবং রেস্তোরাঁ সঠিক সময়ে গ্যাস না পাওয়ার কারণে পর্যটকদের খাবার দেওয়া যাচ্ছে না। আর এর ফলেই তারাপীঠের মধ্যে প্রায় ৩৫ শতাংশ হোটেল বন্ধ হয়ে গিয়েছে।
advertisement
5/5
এমনভাবে আগামী দিনে চলতে থাকলে তিন অথবা চার দিনের মধ্যে আরও বাকি সমস্ত হোটেল বন্ধ করতে বাধ্য হবে হোটেল কর্তৃপক্ষ বলে এমনটাই জানা যায়। অন্যদিকে এসব কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাপীঠের হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ছোট বড় ব্যবসায়ীরা। (তথ্য: সৌভিক রায়)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Tarapith Hotel: হঠাৎ ফাঁকা তারাপীঠের রাস্তা! বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক হোটেল! কারণটা কী? জানলে আঁতকে উঠবেন