TRENDING:

Darjeeling Business Idea: শুরু করার খরচ সামান্য, বাজারে ব্যাপক চাহিদা! দার্জিলিংয়ে বসে এই ব্যবসা শুরু করতে পারলে অঢেল আয় শুধু সময়ের অপেক্ষা

Last Updated:
Darjeeling Business Idea: দার্জিলিঙে বসে এই ব্যবসা করতে পারলে রয়েছে অফুরন্ত টাকা আয়ের সুযোগ। ই-কমার্স ব্যবহার করে মাস গেলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করা যেতে পারে। সামান্য খরচেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। ব্যবসা বড় হতে সময় লাগবে না।
advertisement
1/5
পাহাড়েই লুকিয়ে আছে কোটি টাকার ব্যবসা, নামমাত্র পুঁজিতে অঢেল আয়ের মোক্ষম সুযোগ
বর্তমানে যুবসমাজের অনেকেই চাইছেন কাজের পাশাপাশি নতুন কোনও ব্যবসার শুরু করতে। যার মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া যায়। আর দার্জিলিঙে বসে এই ব্যবসা করতে পারলে রয়েছে অফুরন্ত টাকা আয়ের সুযোগ। (প্রতিকী ছবি)
advertisement
2/5
দার্জিলিঙে বসে ই-কমার্স ব্যবহার করে মাস গেলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করা যেতে পারে। সামান্য খরচেই শুরু করা যেতে পারে এই ব্যবসা। কিন্তু পরিকল্পিতভাবে শুরু করতে পারলে ব্যবসা বড় হতে সময় লাগবে না। (প্রতিকী ছবি)
advertisement
3/5
দার্জিলিং চা-এর সুনাম গোটা জগৎ জুড়ে। দার্জিলিং চায়ের স্বাদ উপভোগ করতে চান না এমন মানুষের সংখ্যা খুবই কম। কিন্তু দামের কারণে অনেক সময় মধ্যবিত্ত মানুষ সেই সুযোগ পান না আবার সব সময় হাতের কাছে বা লোকাল বাজারে পাওয়া যায় না দার্জিলিং চা। (প্রতিকী ছবি)
advertisement
4/5
এখানেই লুকিয়ে রয়েছে প্রচুর টাকা আয়ের সুযোগ। দার্জিলিং চায়ের ছোট ছোট পাউচ তৈরি করে, তা ই-কমার্সের মাধ্যমে বিক্রি করে প্রচুর টাকা উপার্জন করা সম্ভব। যদিও তার আগে প্রয়োজন খুব সুন্দর প্যাকেজিং এবং ব্র্যান্ডিং। যাতে ক্রেতাদের সহজেই চোখ আটকে যায়। আর দাম রাখতে হবে সকলের নাগালের মধ্যে। তবে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত সমাজের বড় অংশের কাছে পৌঁছে যাওয়া সম্ভব হবে। (প্রতিকী ছবি)
advertisement
5/5
প্রথম দিকে স্থানীয় কোনও হোলসেলারের কাছে বেশি মাত্রায় চা কিনতে হবে। তারপর নিজের ব্যবসার জন্য একটি নতুন নাম বেছে নিতে হবে। সেই নামে ব্র্যান্ডিং করিয়ে ই-কমার্স প্লাটফর্মের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে দেশের যে কোন জায়গার ক্রেতাদের কাছে। খরচ এবং বিক্রিত দামের সঠিক হিসাব রাখতে পারলে, প্রতিমাসে মোটা লাভ করা যাবে। (প্রতিকী ছবি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Darjeeling Business Idea: শুরু করার খরচ সামান্য, বাজারে ব্যাপক চাহিদা! দার্জিলিংয়ে বসে এই ব্যবসা শুরু করতে পারলে অঢেল আয় শুধু সময়ের অপেক্ষা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল