TRENDING:

10 Gram Gold Jewellery Cost: দাম কমার পর এখন ১০ গ্রামের সোনার হার বানাতে কত খরচ হবে?

Last Updated:
10 Gram Gold Jewellery Cost: সোনার দাম কিছুটা কমায় গয়না কেনার পরিকল্পনা করছেন? ১০ গ্রামের সোনার হার বানাতে মোট কত খরচ হবে সহজভাবে জেনে নিন।
advertisement
1/5
দাম কমার পর এখন ১০ গ্রামের সোনার হার বানাতে কত খরচ হবে?
সম্প্রতি সোনার দামে কিছুটা পতন লক্ষ্য করা গিয়েছে, যার ফলে অনেকেই আবার নতুন করে সোনার গয়না বানানোর কথা ভাবছেন। গত কয়েক মাসে সোনার দাম যেভাবে বেড়েছে তাতে গয়না বানানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে মধ্যবিত্তের জন্য ৷ তবে সম্প্রতি সোনার দাম রেকর্ড উচ্চতায় যাওয়ার পর হু হু করে অনেকটাই কমে গিয়েছে ৷ স্বাভাবিক ভাবেই অনেকেই দাম আবার বেড়ে যাওয়ার আগে সোনা কিনে রাখতে চাইছেন ৷ বর্তমানে সোনার যা দাম তাতে ১০ গ্রামের একটি সোনার হার বানাতে মোট কত খরচ পড়বে জেনে নিন ৷
advertisement
2/5
ধরা যাক আপনি ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার হার বানাচ্ছেন। সেক্ষেত্রে সোনার বর্তমানে গড় দাম ১৫০০০০ টাকা ধরে হিসেব করতে পারেন ৷ এর উপর ৮ থেকে ২০ শতাংশ মেকিং চার্জ দিতে হয় ৷ পাশাপাশি এর সঙ্গে যোগ হয় ৩ শতাংশ জিএসটি ৷
advertisement
3/5
এই হিসেব অনুযায়ী১০ গ্রাম সোনার দাম ১,৫০,০০০ টাকামেকিং চার্জ ১২ শতাংশ হিসেবে ক্যালকুলেট করলে- ১৮০০০ টাকা হয়জিএসটি (৩ শতাংশ সোনার দাম এবং মেকিং চার্জের উপর)- ৫০৪০ টাকাঅর্থাৎ মোট দাম আনুমানিক ১৭৩০৪০ টাকা হতে পারেএর সঙ্গে যোগ হয় হলমার্কিং চার্জ ৷
advertisement
4/5
কোন বিষয়গুলো খরচ বাড়াতে পারে?ডিজাইন বেশি জটিল হলে মেকিং চার্জ বাড়েব্র্যান্ডেড জুয়েলারিতে চার্জ বেশি হয়পাথর বা ডায়মন্ড যুক্ত থাকলে আলাদা খরচ যোগ হয়
advertisement
5/5
দাম কিছুটা কমলেও সোনা এখনও উচ্চস্তরে রয়েছে। তবে যারা দীর্ঘমেয়াদে ব্যবহার বা বিনিয়োগের জন্য কিনতে চান, তাদের জন্য এই সময়টি তুলনামূলকভাবে ভাল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
10 Gram Gold Jewellery Cost: দাম কমার পর এখন ১০ গ্রামের সোনার হার বানাতে কত খরচ হবে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল