advertisement

North Dinajpur News: দুই দিনাজপুরে মন খারাপ করা ছবি! লাফিয়ে কমল 'শীতকালীন অতিথি'দের সংখ্যা, গণনায় উঠে এল মারাত্মক তথ্য

Last Updated:

North Dinajpur News: শীত মানেই পরিযায়ী পাখিদের আগমনের সময়! বছরের এই সময়টা 'জলজ অতিথি'দের সমাগমে ভরে ওঠে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জলাশয়। তবে এবার উঠে এল মন খারাপ করা ছবি।

পরিযায়ী পাখি | প্রতীকী ছবি
পরিযায়ী পাখি | প্রতীকী ছবি
উত্তর দিনাজপুরঃ শীত এলেই ‘বিশেষ অতিথি’দের আগমনে ভরে ওঠে দুই দিনাজপুর। হাজার হাজার পাখির বিচরণক্ষেত্র হয়ে ওঠে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জলাশয়। তবে এবার উঠে এল মন খারাপ করা তথ্য। রায়গঞ্জ বন বিভাগের আওতায় থাকা দুই দিনাজপুরের জলাশয়গুলিতে শীতকালীন পরিযায়ী পাখির সংখ্যা অনেকখানি হ্রাস পেয়েছে।
রায়গঞ্জ বিভাগীয় বন আধিকারিক ভূপেন বিশ্বকর্মা নিজে পরিযায়ী জলজ পাখির সংখ্যা কমার কথা জানিয়ে বলেন, “গত বছরের নিরিখে এই বছর পাখির সংখ্যা খানিকটা কমেছে। কেন কমল, সেটা বিশেষজ্ঞরা খতিয়ে দেখছেন। সেটার উপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
আরও পড়ুনঃ কৃষিজমিতে সেচের ক্ষেত্রে আর লাগবে না কর! প্রত্যন্ত এলাকার জমিতে বিনামূল্যে পৌঁছবে জল, কৃষকদের জন্য খুশির খবর
প্রত্যেক বছর শীতের মরশুমে উত্তরবঙ্গের এই দুই জেলায় হাজির হয় অসংখ্যা জলজ পাখি। ভরে ওঠে বিভিন্ন জলাশয়। যদিও এই বছর পরিযায়ী পাখির সংখ্যা কম ছিল বলে গণনার দিন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এবার সমীক্ষার রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।
advertisement
advertisement
গত জানুয়ারি মাসে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের মোট ৩৯টি জলাশয়ে পাখি গণনা করা হয়। সেখানে দেখা যায়, এই বছর আসা মোট জলজ পাখির প্রজাতির সংখ্যা ৮৬ এবং পরিযায়ী পাখির সংখ্যা ৩২,২৭৫। গতবারের তুলনায় পাখির সংখ্যা প্রায় ২ হাজার কমেছে।
এদিকে সমীক্ষায় এই তথ্য উঠে আসতেই বন দফতরের পাশাপাশি পক্ষীপ্রেমীরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ এর জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়াকে দায়ী করছেন, কারও আবার দাবি, দূষণ এবং অতিরিক্ত নগরায়নের জেরে এই অবস্থা। সব মিলিয়ে, এই নিয়ে চিন্তিত সকলে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: দুই দিনাজপুরে মন খারাপ করা ছবি! লাফিয়ে কমল 'শীতকালীন অতিথি'দের সংখ্যা, গণনায় উঠে এল মারাত্মক তথ্য
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement