advertisement

Jalpaiguri News: আবর্জনার আগুনে নাভিশ্বাস উঠছে ধূপগুড়িতে, ঘনঘন ছুটতে হচ্ছে হাসপাতাল! কুমলাই নদী এখন যেন 'ভাগাড়'

Last Updated:
Jalpaiguri News: আবর্জনায় ঠেলায় নদী হারিয়েছে স্বাভাবিক গতি। নদীবক্ষ কার্যত ভাগাড়ে পরিণত হয়েছে। সেই আবর্জনায় আগুন লাগার ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে। শ্বাসকষ্টে ভুগছেন এলাকার বয়স্ক ও খুদেরা। স্থানীয়রা দ্রুত মুক্তি চান।
1/5
আগুনের ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি এলাকায়। টিকে থাকাই দায় হয়েছে স্থানীয়দের। শহরের প্রাণকেন্দ্রে ফের এমন স্বাস্থ্যঝুঁকির ছবি। অসুস্থ শিশু ও বয়স্করা। ধুপগুড়ির কুমলাই নদী ঘিরে চরম উদ্বেগ। (ছবি ও তথ্য - সুরজিৎ দে)

2/5
কুমলাই নদীর পাড়ে জমে থাকা নোংরা আবর্জনায় আগুন লাগার জেরে কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন ধুপগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের মহাকাল পাড়ার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ধোঁয়ার প্রভাবে একাধিক বাড়িতে শ্বাসকষ্ট দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে তিনজন বয়স্ক মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে অক্সিজেন দিতে হয়েছে। শিশুদেরও শ্বাসকষ্ট শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

3/5
ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে গোটা এলাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, ধোঁয়া ও দুর্গন্ধে দোকান খুলে ব্যবসা করাও কঠিন হয়ে পড়েছে। দমকলের একটি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভালেও, আবর্জনার স্তূপ থেকে এখনও ধোঁয়া বেরোচ্ছে। ফলে স্বস্তি ফেরেনি বাসিন্দাদের।

4/5
স্থানীয়রা জানাচ্ছেন, শহরের বুক চিরে বয়ে যাওয়া কুমলাই নদী আজ কার্যত নোংরা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজারের বর্জ্য ঠেলাগাড়িতে করে নদীতে ফেলা হচ্ছে বলে অভিযোগ। ধূপগুড়ি পুরসভার সেতুর উপরেও আবর্জনা জমে রয়েছে, যার ফলে দুর্গন্ধে চলাচল ব্যাহত হচ্ছে। বারবার আগুন লাগার ফলে সেতুর পিলার ও কংক্রিট দুর্বল হয়ে পড়ছে। যেকোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা ও ব্যবসায়ীরা।

5/5
বাসিন্দাদের একাংশের কথায়, ২০০২ সালে ধূপগুড়ি পুরসভা গঠনের পর ডাম্পিং গ্রাউন্ড নিয়ে একাধিক পরিকল্পনা হলেও তা কার্যকর হয়নি। ফলে আজ নদীই পরিণত হয়েছে আবর্জনা ফেলার জায়গায়। বন্ধ হয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ। এ বিষয়ে ধুপগুড়ির এসডিও শ্রদ্ধা সুব্বা জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং যথাযোগ্য পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। এদিকে এলাকাবাসীর একটাই দাবি অবিলম্বে আবর্জনা পরিষ্কার করা হোক, স্থায়ী ডাম্পিং ব্যবস্থার উদ্যোগ নেওয়া হোক। কুমলাই নদী ফের তার স্বাভাবিক রূপে ফিরুক।