TRENDING:

North Dinajpur News: নগর সংকীর্তন ও তুলসি জলধারায় বৈশাখ জুড়ে পালিত হয় কেশবব্রত, জানুন এই প্রাচীন পার্বণ নিয়ে

Last Updated:

North Dinajpur News: এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে কেশবব্রত পালন করলে এই গ্রামের মানুষদের দুর্ভাগ্য দূর হবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পিয়া গুপ্তা, চোপড়া: চোপড়ার কাঁচা কালি গ্রামে পুরো বৈশাখ মাস জুড়ে পালিত হয় কেশবব্রত। এক মাস এই গ্রামের মানুষ নিরামিষ আহার গ্রহণ করে থাকেন । আপনি কি জানেন এই কেশব ব্রত কী ? কেন এই ব্রত পালন করেন এই গ্রামের মানুষেরা? হিন্দু ধর্মে বহু আচার অনুষ্ঠান ও ব্রতের কথা প্রাচীন কাল থেকেই আমরা শুনে এসেছি। এইরকমই একটি ব্রত হল কেশবব্রত বা বৈশাখ ব্রত।
advertisement

শ্রীকৃষ্ণের আর এক নাম হল কেশব । বৈশাখ মাস জুড়ে এই কেশব ব্রত পালন করা হয়ে থাকে। চোপড়ার কাঁচাকালি গ্রামের মানুষেরা গ্রামের মঙ্গলের জন্য একত্রিত হয়ে পুরো একমাস ব্যাপী এই কেশব ব্রত পালন করে থাকেন। এই গ্রামের মানুষেরা বিশ্বাস করে কেশবব্রত পালন করলে এই গ্রামের মানুষদের দুর্ভাগ্য দূর হবে এবং জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই পুরো একমাস জুড়ে এই চোপড়ার ব্লকের বিভিন্ন গ্রামের মানুষেরা এই কেশব ব্রত করে থাকেন।

advertisement

এই ব্রত উপলক্ষে প্রতিদিন এক মাস ব্যাপী এই গ্রামে ভোরবেলা চলে নগর কীর্তন ও প্রতিদিন মন্দিরে ভাগবত পাঠ করেন এখানকার গ্রামবাসীরা। জানা যায় সনাতন ধর্মাবলম্বী মানুষের প্রধান মাস হল বৈশাখ মাস। পুরো বৈশাখ মাস জুড়ে চোপড়া কাঁচা কালিবাজার সহ এলাকার মানুষেরা কেশব ব্রত পালন করেন। বৈশাখ মাসকে এই গ্রামের মানুষেরা পবিত্র মাস হিসেবে ধরেন।

advertisement

View More

এই বৈশাখ মাসে প্রতিদিন তুলসি গাছের পুজো করা হয় এবং এক মাস ব্যাপী পুরো গ্রাম জুড়ে নিরামিষ আহার করে থাকেন এই গ্রামের মানুষ। জানা যায় এই বৈশাখ মাসে সূর্যের তেজ প্রখর হওয়ায় তুলসির নিচের মাটি শুকিয়ে যায় তাই এই সময় তুলসি গাছে নিয়মিত জলদান করা হয়। এছাড়াও এ সময় তুলসি গাছে রোদ থাকলে সেখানে কাপড় দিয়ে ঢেকে ছায়ার ব্যবস্থা করা হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

এই কেশবব্রত পালন করা হয় চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ সংক্রান্তির আগের দিন পর্যন্ত। এই সময় এই এলাকার মানুষেরা প্রতিদিন ভোরবেলা উঠে নগর সংকীর্তন করে তারপর তুলসি জলধারা অনুষ্ঠান শুরু করেন। এই কেশব ব্রত উপলক্ষে এলাকার মানুষদের মধ্যে মন্দিরে জলপূর্ণ কলসি ও পাখা দান করার রীতি রয়েছে। তারা বিশ্বাস করেন যে কেশব ব্রত পালন করলে ঈশ্বরের কৃপা তাঁরা লাভ করবেন।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
North Dinajpur News: নগর সংকীর্তন ও তুলসি জলধারায় বৈশাখ জুড়ে পালিত হয় কেশবব্রত, জানুন এই প্রাচীন পার্বণ নিয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল