TRENDING:

ইসলামপুর ভাইঝিকে গুলি করে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে

Last Updated:

ইসলামপুরে ভয়ঙ্কর ঘটনা! ভাইঝিকে গুলি করে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দ লারুখাওয়া এলাকায়, অভিযুক্ত পলাতক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চঞ্চল মোদক, ইসলামপুর: ভাইঝিকে গুলি করে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের নন্দ লারুখাওয়া এলাকায়।
ভাইজিকে খুনের অভিযোগ
ভাইজিকে খুনের অভিযোগ
advertisement

এই ঘটনায় মৃত নাবালিকার নাম গুলাবি খাতুন। বয়স আনুমানিক ১৬ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছু দিন আগে মৃত নাবালিকার কাকাত বোন বাড়ি থেকে পালিয়ে যায়। তার কাকা আব্দুল আজিজ ওরফে লাল মিঞার সন্দেহ হয় তার মেয়েকে পালাতে তার ভাইঝি সাহায্য করেছিল।

আরও পড়ুন: প্রার্থী হতে আর বাধা নেই স্বপ্না বর্মণের! কমিশনের সবুজ সঙ্কেত পেলেন এশিয়াডে সোনা জয়ী অ্যাথলিট

advertisement

সেই ঘটনার পরেই ভাইঝির উপর ক্ষিপ্ত হয় কাকা। আর প্রতিশোধের সুযোগ খুঁজতে থাকে। রবিবার সুযোগ পেয়েই সেই আক্রোশে এই দিন লাল মিঞা, ভাইঝির বুকে গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থায় নাবালিকাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: SIR হলে বাংলাদেশিদের চিহ্নিত করা যাবে! কোচবিহারের জনসভা থেকে বললেন মোদি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

অভিযুক্ত ঘটনার পর থেকেই পলাতক। অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। কী ঘটেছিল, আদতে কী নিয়ে কাকা এবং ভাইঝির মধ্যে অশান্তি, জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। অভিযুক্ত লাল মিঞার কঠোর শাস্তির দাবি করেছে স্থানীয়রা। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর দিনাজপুর/
ইসলামপুর ভাইঝিকে গুলি করে খুনের অভিযোগ উঠল কাকার বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল