তবে ইস্তফা দিলেও সমস্যা সমাধান হয়নি। রেলের চাকরি থেকে ইস্তফা দিলেও স্বপ্নার বিরুদ্ধে আনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রেলের তরফে প্রত্যাহার না করায় মনোনয়নে আগে জটিলতা তৈরি হয়। রেলের কাছ থেকে উত্তর না পেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন স্বপ্না।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! এসইউভির ধাক্কায় দুভাগ হয়ে গেল স্কুটার, ২০ ফুট দূরে ছিটকে পড়লেন যাত্রীরা…
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুরদুয়ার জংশনে স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন স্বপ্না। ২৭ মার্চ ২০২৬-এ তাঁকে বরখাস্ত করা হয়েছিল, নিয়ম ভেঙে রাজনীতিতে যোগ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রবিবার অর্থাৎ আজ রাতে Election Commission of India-এর পক্ষ থেকে জারি করা শংসাপত্রে স্পষ্ট জানানো হয়েছে যে, Representation of the People Act, 1951- এর ধারা ৯ অনুযায়ী স্বপ্না বর্মনের বিরুদ্ধে কোনও অযোগ্যতার কারণ নেই। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসেবে তাঁর লড়াই করার পথ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল স্বপ্নার।
আরও পড়ুন: SIR-এ বিচারাধীন ভোটাররা আবেদন জানাতে পারবেন অনলাইনেও! কী ভাবে আবেদন করবেন?
দিনভর টানাপড়েনের পরে অবশেষে স্বস্তি পেলেন স্বপ্না। তৃণমূলের তরফে জানানো হয়েছে সোমবার সকাল ১১টায় তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভা আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করবেন এশিয়াডে সোনা জয়ী স্বপ্না বর্মণ।
