বাড়িতে ময়দা ও ডিম থাকলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার মোগলাই পরোটা। মোগলাই পরোটা ব্যবসায়ী অশোক সাহা জানান খুব সহজে বাড়িতেই এই পরোটা তৈরি করা যায়। অশোক সাহা জানান প্রথমে ময়দার সঙ্গে লবণ ও তেল মিশিয়ে মাখিয়ে একটু করে জল দিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে প্রথমে। তারপর সামান্য তেল হাতে মাখিয়ে ডোয়ের গায়ে লাগিয়ে দেন। এবার পাতলা কাপড় কিংবা বাটি দিয়ে ময়দার ডো টাকে আধা ঘণ্টা মতো ঢেকে রাখুন।
advertisement
আরও পড়ুন: ভাড়াটে খুনি দিয়ে মামাকে খুন করাল ভাগ্নে! চাঞ্চল্য জলপাইগুড়িতে
এরপর ডিমের মিশ্রণ তৈরি করে বাটিতে পেঁয়াজ, কাঁচা মরিচ কুচির সঙ্গে লবণ, গরম মসলার গুঁড়া ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। তারপর ডিম ভেঙে ভাল করে মিশিয়ে নিন। এরপর ময়দার ডো দু’ভাগ করে । প্রতিটি ভাগ পাতলা করে বেলে নিতে হবে। রুটির উপর ডিমের মিশ্রণের অর্ধেক অংশ দিয়ে রুটির দুই দিক থেকে ভাঁজ করে নড়াচড়া দিয়ে একটু একটু তেল দিয়ে ভাজতে হবে।
আরও পড়ুন: অ্যাডভেঞ্চার ট্যুরিজিমের নয়া ঠিকানা ডুয়ার্সের আ্যমাজন, নদীর ভ্রমণ পথে প্রতিপদে চমক
এরপর চুলার আঁচ বাড়িয়ে এপিঠ-ওপিঠ উল্টে ভাল করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে পরোটা গুলোকে নামিয়ে নিতে হবে। তারপর পিস করে কেটে পরিবেশন করুন গরম গরম মোগলাই পরোটা। উপরে চাট মসলা ও বিট লবণ ছিটিয়ে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। বাজারের ৬০ টাকার মোগলাই বাড়িতেই বানিয়ে নিন মাত্র ২০ টাকা খরচ করে।
পিয়া গুপ্তা





