advertisement

Adventure Tourism Sikiajhora: অ‍্যাডভেঞ্চার ট্যুরিজিমের নয়া ঠিকানা ডুয়ার্সের আ্যমাজন, নদীর ভ্রমণ পথে প্রতিপদে চমক

Last Updated:

গভীর জঙ্গলে ঘেরা ডুয়ার্সের অ‍্যামাজনে এবার থেকে দেখা মিলবে কায়াক বোটের।অ‍্যাডভেঞ্চার ট‍্যুরিজম যাদের প্রিয় তারা এবারে এই বোটে চেপেই প্রকৃতিকে অনুভব করতে পারবেন নিবিড়ভাবে।

+
কায়াকি

কায়াকি নৌকা

আলিপুরদুয়ার: গভীর জঙ্গলে ঘেরা ডুয়ার্সের অ‍্যামাজনে এবার থেকে দেখা মিলবে কায়াক বোটের। অ‍্যাডভেঞ্চার ট‍্যুরিজম যাদের প্রিয় তাঁরা এবারে এই বোটে চেপেই প্রকৃতিকে অনুভব করতে পারবেন নিবিড়ভাবে।
ডুয়ার্সের অ‍্যামাজন সিকিয়াঝোরা। উপরের দিকে তাকালে আকাশ দেখা যায় না ঠিক করে। মাটি পর্যন্ত এসে পৌঁছয় না সূর্যকিরণ। আর সেই জঙ্গলের বুক চিরে এগিয়ে গেছে নদী। সেই নদীর উপর দিয়ে ভেসে যাওয়া নৌকায় যদি সওয়ার হয়ে নেওয়া যায় এক অনন্য অভিজ্ঞতা।
advertisement
সিকিয়াঝোড়া একটি ঝর্ণা-সহ ছোট নদী। যে নদী বক্সার জঙ্গলের ভেতরে প্রবাহিত হয়। এই জলধারাকে বাঁধ দিয়ে জল আটকে নৌকা ভ্রমন শুরু হয়েছে। বক্সার জঙ্গলের ৩ কিমি গভীরে বোটিং সাফারি করানো হয়।
advertisement
নৌকাবিহার করতে করতেই গাছের ডালে দেখা মিলবে রংবেরঙের হরেক পাখির। পাশের জঙ্গল থেকেও যে কোনও সময় বেরিয়ে আসতে পারে চিতল হরিণ, বুনো মোষ, হাতি।
আরও পড়ুন, বিরাট খবর! ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
জেলা প্রশাসনের ডুয়ার্স দর্শন প্রকল্পের অন্তর্গত আরও একটি উপহার পর্যটকদের সামনে আনলেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। ডুয়ার্সের অ‍্যামাজন সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রের বিকাশের জন‍্য আনা হয়েছে কায়াক বোট। প‍্যাডেল বোট দেওয়া হয়েছে। সিকিয়াঝোরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সুলভ শৌচালয়,ক‍্যাফেটেরিয়া তৈরি হয়েছে। চারটি কায়াক বোট আনা হয়েছে। তবে এখন একটি কায়াক বোট নদীতে চলবে।অ‍্যাডভেঞ্চার ট‍্যুরিজমের ক্ষেত্রে এই কায়াক বোট নতুন দিগন্তের সূচনা করবেন বলে জানান জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Adventure Tourism Sikiajhora: অ‍্যাডভেঞ্চার ট্যুরিজিমের নয়া ঠিকানা ডুয়ার্সের আ্যমাজন, নদীর ভ্রমণ পথে প্রতিপদে চমক
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২ এপ্রিল, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement