TRENDING:

Agriculture News: তুলাইপাঞ্জি চাষের সঠিক পদ্ধতি! কী করলে মিলতে পারে ভাল মানের ফসল, জানুন কৃষি দফতরের টিপস

Last Updated:

North Dinajpur Agriculture News: উত্তর দিনাজপুরের এক ঐতিহ্যবাহী চাল হল তুলাইপাঞ্জি। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে এই সুগন্ধি চাল 'হেরিটেজ' তকমা পেয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের গর্বের তুলাইপাঞ্জি চাল সম্প্রতি পেয়েছে ‘হেরিটেজ’ তকমা। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংগঠনের তরফে তুলাইপাঞ্জি সহ বাংলার মোট তিনটি সুগন্ধি চালকে এই তকমা দেওয়া হয়েছে। এরপর থেকেই এই চাল নিয়ে কৃষকমহলে আগ্রহ বাড়ছে। কোন উপায়ে চাষ করলে ভাল মানের ফসল পাওয়া সম্ভব, অনেকের মনেই উঁকি দিয়েছে এই প্রশ্ন।
স্বাদে-সুগন্ধে অতুলনীয় তুলাইপাঞ্জি চাল
স্বাদে-সুগন্ধে অতুলনীয় তুলাইপাঞ্জি চাল
advertisement

ঐতিহ্যবাহী এই চাল মূলত উত্তর দিনাজপুরে চাষ করা হয়। স্বাদে-গন্ধে এর জুড়ি মেলা ভার। যদিও সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে, বহু কৃষক সঠিকভাবে চাষ না করায় এর সুগন্ধ হারিয়ে যাচ্ছে। অনেকে তুলাইপাঞ্জি চাষে রাসায়নিক সার ব্যবহার করায় একদিকে যেমন ফলন হ্রাস পাচ্ছে, তেমনই স্বাদ-সুগন্ধ কমে মোটা হয়ে যাচ্ছে এই চাল।

আরও পড়ুনঃ ভোট এলেই ব্যাপক চাহিদা! বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে ডাক, দু’হাতে আয় করেন এই বিশেষ শিল্পীরা

advertisement

এইসব কারণে কৃষি দফতরের তরফে ঐতিহ্যবাহী তুলাইপাঞ্জি চাল চাষের ক্ষেত্রে সবসময় জৈব সার প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়। জানা যাচ্ছে, এই টিপস মেনে চললে মিলতে পারে ভাল মানের ফসল।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের মোহিনীগঞ্জ এলাকার তুলাইপাঞ্জি চাল বেশ বিখ্যাত। তবে এই এলাকা ছাড়া কালিয়াগঞ্জ, হেমতাবাদ, ইটাহার সহ জেলার বিভিন্ন প্রান্তে এই চালের চাষ হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সাতপাক, মালাবদল, জলসাজ...সব আচার অনুসরণ করে চৈত্রের ভোররাতে পালিত প্রাচীন লোকপার্বণ
আরও দেখুন

বিশ্ববিখ্যাত এই চালের কেজি প্রতি দামটাও বেশ ভাল। জানা যায়, কেজিতে ১৮০ টাকা পর্যন্ত তুলাইপাঞ্জির দর পাওয়া যেতে পারে। তুলাইপাঞ্জি চাষের সঙ্গে যুক্ত উত্তর দিনাজপুরের কৃষকদের কথায়, এই চাল যেমন স্বাদে-সুগন্ধে অতুলনীয়, তেমনই এর চাষে পরিশ্রম এবং যত্ন দু’টোই বেশি করতে হয়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: তুলাইপাঞ্জি চাষের সঠিক পদ্ধতি! কী করলে মিলতে পারে ভাল মানের ফসল, জানুন কৃষি দফতরের টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল