East Medinipur News: ভোট এলেই ব্যাপক চাহিদা! বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে ডাক, দু'হাতে আয় করেন এই বিশেষ শিল্পীরা
- Reported by:Madan Maity
- Published by:Sneha Paul
Last Updated:
East Medinipur News: ভোট এলেই নাওয়া-খাওয়া ভুলে দিনরাত কাজ করতে হয়। নির্বাচনের সময় দেওয়াল লিখনে ফেরে তাঁদের জীবিকা। তাই সারা বছর কাজের অভাব থাকলেও এই সময়টা তাঁদের মন ভাল হয়ে ওঠে।
পূর্ব মেদিনীপুর, মদন মাইতিঃ সারা বছর খুব একটা কাজ থাকে না। কিন্তু ভোটের সময় তাঁরা নাওয়া খাওয়া ভুলে যান। দিনরাত শুধু তুলির টান। পাড়ায় পাড়ায়, অলিতেগলিতে চোখে পড়ে তাঁদের ব্যস্ততা। সকাল থেকে রাত পর্যন্ত চলে কাজ। সবুজ, গেরুয়া, লাল, নীল— নানা রঙে রঙিন হয়ে ওঠে পাড়ার অলিগলির দেওয়াল। তাঁদের তুলির আঁচড়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক, স্লোগান ও প্রার্থীর নাম ফুটে ওঠে। তাঁদের হাতেই যেন জীবন্ত হয়ে ওঠে নির্বাচনের আবহ। এখানে কথা হচ্ছে, দেওয়াল লিখন শিল্পীদের।
রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব মেদিনীপুর জেলা। ভোট এলেই বদলে যায় এই জেলার চেহারা। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেস— সব দলের প্রচারে সরগরম হয়ে ওঠে চারপাশ। পাড়ার ছোট রাস্তা থেকে বড় মোড়— সব জায়গায় দেওয়াল লিখনের ছাপ। এই জেলার পটাশপুরের বাসিন্দা সৃষ্টি ধর সাউ। সেই বাম আমল থেকে তিনি দেওয়াল লিখনের কাজ করে আসছেন। গত প্রায় তিন দশক ধরে ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লেখেন। ভোটের মরসুম এলেই শুরু হয়ে যায় তাঁর ব্যস্ততা।
advertisement
আরও পড়ুনঃ ঘর থেকে টেনে এনে পিষে দিল হাতি! মাদারিহাটের বৃদ্ধার ভয়াবহ পরিণতি, বীভৎসতায় শিউড়ে উঠছেন সকলে
দিনরাত এক করে কাজ করতে হয়। কখনও দূরের গ্রাম, কখনও শহরের ব্যস্ত রাস্তা— সব জায়গাতেই তাঁকে রং-তুলি নিয়ে পৌঁছে যেতে হয়। কার্যত নাওয়া-খাওয়া ভুলে যান তিনি। তাঁর তুলির টানে সাধারণ দেওয়ালও হয়ে ওঠে প্রচারের মাধ্যম। প্রতিটি তুলির আঁচড়ে ফুটে ওঠে দলের প্রতীক, প্রার্থীর নাম আর বার্তা। সময় কম, কাজ বেশি— এই চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে চলেন তিনি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে সময়ের সঙ্গে এই পেশাতেও বদল এসেছে। ডিজিটাল যুগে কমেছে দেওয়াল লিখনের গুরুত্ব। সোশ্যাল মিডিয়ার দাপটে বড় বড় ফ্লেক্স, ব্যানারের কাজ আর আগের মতো পাওয়া যায় না। তবুও আশা ছাড়েননি সৃষ্টি ধর সাউ। তাঁর কথায়, “এখন আর আগের মতো কাজ হয় না। তবু যতটা পাই, মন দিয়ে করি।” সারা বছর কাজের অভাব থাকলেও ভোট এলেই মন ভাল হয়ে ওঠে তাঁর। বিভিন্ন রাজনৈতিক দল থেকে ডাক আসে। সেই ডাকেই আবার জেগে ওঠে তাঁর শিল্পীসত্ত্বা।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 30, 2026 2:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Medinipur News: ভোট এলেই ব্যাপক চাহিদা! বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসে ডাক, দু'হাতে আয় করেন এই বিশেষ শিল্পীরা









