advertisement

Suvendu Adhikari Nomination: বিজেপির মেগা শো! এক কিলোমিটার হেঁটে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী, শক্তি প্রদর্শনে সঙ্গী দিলীপ ঘোষ

Last Updated:

Suvendu Adhikari Nomination: ভোটের লড়াইয়ে নামার আগে শুভেন্দু-দিলীপ জুটির মেগা শো। প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিলে পা মিলিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিরোধী দলনেতা।

মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী
মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী
হলদিয়া, সৈকত শী: রাজ্য বিধানসভা নির্বাচনের অন্যতম হট সিট নন্দীগ্রাম! কারণ ২০২১ সাল থেকেই এই নন্দীগ্রাম অন্যতম হেভিওয়েট কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এই মোকাবিলা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ এ মুখোমুখি লড়াই দেখেছিল রাজ্যবাসী, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ পাঁচ বছর হলদি নদীর ধারার মতো বয়ে গিয়েছে সময়। আবারও বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়েছে। আবারও নন্দীগ্রাম বিধানসভা আসন সবার নজরে।
এই বিধানসভা ভোটে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দফার নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হচ্ছে ৩০ মার্চ থেকে। আর এদিন থেকেই ভোট প্রচারকে একেবারে তুঙ্গে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২৯ মার্চ রবিবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছ থেকে নিয়েছেন দলীয় প্রতীক। হলদিয়া মহাকুমা শাসকের কার্যালয়ে এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে একটি বিজয় সংকল্প সভা করেন। তারপর সভাস্থল থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে মিছিল করে মহাকুমার শাসক অফিসের দিকে রওনা দেন। মিছিলে দিলীপ ঘোষ-সহ অন্যান্য নেতারাও যোগ দেন।
advertisement
advertisement
প্রসঙ্গত ২০২১ বিধানসভা নির্বাচনে সারা রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার হলেও কোথাও যেন সেই জয়ের আনন্দে কিছুটা হলেও ভাটা পড়ে শুভেন্দু অধিকারীর জয়ে। কারণ নন্দীগ্রাম আসন থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারিয়ে দিয়েছিলেন। ২০২৬-এ এবার দুই জায়গা থেকে ভোটে লড়ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভবানীপুরে তিনি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নির্বাচন কমিশনের দিনক্ষণ অনুযায়ী প্রথম দফার নির্বাচনের জন্য ৩০ মার্চ থেকে শুরু প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া। আর প্রথম দিনই হলদিয়া মহকুমা অফিসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই মনোনয়নপত্র জমা কিরে মহকুমা শাসক চত্বরে রীতিমতো কড়া পুলিশি নিরাপত্তা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আরও জানা যাচ্ছে হলদিয়া মহকুমার তিনটি বিধানসভার ক্ষেত্রে বিজেপি প্রার্থীরা শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন মনোনয়নপত্র জমা দেন।
advertisement
হলদিয়া বিধানসভা থেকে বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী মনোনয়নপত্র জমা দেন এবং মহিষাদল বিধানসভা থেকে বিজেপি প্রার্থী সুভাষ পাঁজা, শুভেন্দু অধিকারীর সঙ্গে মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ নির্বিঘ্ন সম্পন্ন করতে তৎপর হয়েছে প্রশাসন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari Nomination: বিজেপির মেগা শো! এক কিলোমিটার হেঁটে মনোনয়নপত্র জমা দিলেন শুভেন্দু অধিকারী, শক্তি প্রদর্শনে সঙ্গী দিলীপ ঘোষ
Next Article
advertisement
Rahul Arunodoy Banerjee: মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
মর্গে চলছে ময়নাতদন্ত, কান্নায় ভেঙে পড়লেন রাহুলের মামা-মামিমা
  • ময়না তদন্তের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে

  • সকাল ১১:৩০ মিনিটে শুরু অভিনেতা রাহুলের মরদহের ময়না তদন্ত

  • অভিনেতা রাহুলকে শেষবার দেখার জন্য বহু মানুষ মর্গের সামনে দাঁড়িয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement