TRENDING:

Kashmiri Shawl: মনকাড়া রকমারি কাশ্মীরি শাল, তাও আবার মাত্র ২০০ টাকায়! ক্রেতার লাইন, জানুন কোথায় পাওয়া যাচ্ছে

Last Updated:

Kashmiri Shawl: শীত নিবারণের জন্য যতই আধুনিক পোশাক থাকুক না কেন, তবুও শাল বা চাদরের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। সকালের নরম রোদ কিংবা বিকালের কুয়াশার আগমনে আপনাকে উষ্ণ রাখবে শাল কিংবা চাদর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যে শীতের আমেজ। তাপমাত্রার পারদ নামতেই ঠান্ডা, শিরশিরানি, কাঁপন ধরছে। আর শীতের আমেজ গায়ে মেখেই মরশুম জুড়ে নানা উৎসবের সমারোহ। আর এই উৎসবের মাঝেই চাহিদা বেড়েছে শালের। শীত নিবারণে শালের জুড়ি নেই, তবে এক্ষেত্রে নারী-পুরুষ সবারই পছন্দ কাশ্মীরি শাল। তবে হাজার হাজার টাকা নয় মাত্র ২০০ টাকা দিয়েই মিলছে রং বেরংয়ের ডিজাইনের কাশ্মীরি শাল।
advertisement

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শীত আসতেই কাশ্মীর থেকে ব্যবসায়ীরা এসে বেচতে শুরু করেছেন এই কাশ্মীরি শাল। শুধু শাল নয়, তাঁদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের শীতের কম্বলও।

আরও পড়ুন: সকলের সামনে স্বামীকে কষিয়ে লাথি অঙ্কিতার! তারকা দম্পতির কুৎসিত বিবাদ দেখল দেশ

advertisement

কাশ্মীরি শাল কিনতে আসা এক ক্রেতা মানস সরকার বলেন, ”এখানে কাশ্মীরি” শালগুলো অত্যন্ত সুন্দর, মাত্র ২০০ টাকায় তা কিনতেই ছুটে এসেছি। উল্লেখ্য, শীত নিবারণের জন্য যতই আধুনিক পোশাক থাকুক না কেন, তবুও শাল বা চাদরের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। সকালের নরম রোদ কিংবা বিকালের কুয়াশার আগমনে আপনাকে উষ্ণ রাখবে শাল কিংবা চাদর।

advertisement

View More

অন্যদিকে হালকা শীত মানেই যেন নানা ডিজাইনের আর বাহারি ধরনের শালের মেলা। শীতের সময় তাই কাশ্মীরি শালের পসরা নিয়ে জেলার বিভিন্ন কোণায় কোণায় ঘুরতে থাকেন ভিনরাজ্য থেকে আসা কাশ্মীরি শালওয়ালারা।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Kashmiri Shawl: মনকাড়া রকমারি কাশ্মীরি শাল, তাও আবার মাত্র ২০০ টাকায়! ক্রেতার লাইন, জানুন কোথায় পাওয়া যাচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল