TRENDING:

Murshidabad News: সামনেই মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার প্ল্যান! ঠিক আছে, তবে রেলের এই খবর না জানলে ভোগান্তি নিশ্চিত!

Last Updated:

একদিনের জন্য বন্ধ থাকবে লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: আপনি কী শীতের ছুটিতে রবিবার মুর্শিদাবাদ ঘুরতে যেতে চান। একদিনের জন্য বন্ধ থাকবে লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল। রবিবার ওই শাখায় আপ ও ডাউন মিলিয়ে দু-জোড়া ট্রেন বাতিলের কথা জানিয়েছে রেল। তাছাড়া ওইদিন আরও চার জোড়া ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আরও ছ’টি ট্রেন বেশ দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে।
ট্রেন বাতিলের তালিকা
ট্রেন বাতিলের তালিকা
advertisement

রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বহরমপুরে স্টেশন লাগোয়া সাবওয়ের নির্মাণের জন্য এই অসুবিধা হবে। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে। তার জন্য সেদিন কোন ট্রেন সারগাছি থেকে ছাড়বে, কোনও ট্রেন কৃষ্ণনগর থেকে ছাড়বে। একইভাবে উল্টোদিকের ট্রেনগুলিও হয় সারগাছিতে এসে থামবে, না হয় কৃষ্ণনগরে এসে থামবে।

advertisement

আরও পড়ুন: ১০০ টাকা থেকে শুরু, শীতের ফ্যাশনে বাজার কাঁপাচ্ছে তিব্বতীয় শীতের পোশাক, মিলবে এই বাজারে

রেলের দেওয়া তথ্যানুসারে, শিয়ালদহ যাওয়ার জন্য বহরমপুর থেকে যে ট্রেনটি বেলা ১২টায় ছাড়ে, ওইদিনের জন্য কৃষ্ণনগর থেকে ছাড়বে এই ০৩১৯৬ ডাউন ট্রেনটি। একইভাবে আপ ০৩১১৫ ট্রেনটি শিয়ালদহ থেকে সকাল সাড়ে ১০টায় ছাড়লেও ওইদিন কৃষ্ণনগর পর্যন্ত আসবে।

advertisement

View More

আরও পড়ুন: ৯০ টাকাতে আনলিমিটেড বিরিয়ানি! মাংস, ডিম, আলু সব থাকছে! যত খুশি খান

বেলা ১টা ১১ বহরমপুর থেকে ছেড়ে যে ৩১৭৭০ ট্রেনটি রানাঘাট পর্যন্ত। দৈনিক যায় সেই ট্রেনটি। সেদিন সারগাছি স্টেশন থেকে ছাড়বে। আবার সকাল ৯ টায় রানাঘাট থেকে ছেড়ে বহরমপুরে যে ট্রেনটি ১১টা ৪৫ নাগাদ বহরমপুরে আসে সেই ৩১৭৭৩ আপ ট্রেনটি রবিবার সারগাছিতে যাত্রা শেষ করবে রেলের কাজের জন্য। কৃষ্ণনগর-লালগোলা ৩১৮৬১ আপ ট্রেন যেটি সকাল ১০টা ৪০ মিনিটে কৃষ্ণনগর থেকে ছাড়ে ওই ট্রেনটিও সারগাছিতে সেদিনের যাত্রা শেষ করবে। সারগাছি থেকে ডাউন ৩১৭৭৪ ট্রেনটি রানাঘাটের উদ্দেশ্যে বেলা তিনটের সময় ছেড়ে যাবে। ৩১৭৬৯ আপ ট্রেন রানাঘাট থেকে দৈনিক দুপুর ১টা ১৫ মিনিটে ছাড়ে সেই ট্রেনটিও রবিবার সারগাছিতে থামবে। সারগাছি থেকে ডাউন ৩১৮৬৪ ট্রেনটি কৃষ্ণনগরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ৬টায়।

advertisement

তবে আপ ০৩১৯৩ কলকাতা-লালগোলা, যে ট্রেন বহরমপুরে পৌঁছায় সন্ধ্যা ৬টায়, আপ ০৩০১৯ কৃষ্ণনগর-আজিমগঞ্জ ট্রেন, বহরমপুরে রাত ৯টা ২০ নাগাদ পৌঁছায়। আবার বহরমপুর থেকে সকাল ৯টা ৩০ নাগাদ কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যায় যে ০৩১৯৪ ডাউন ট্রেন ও আজিমগঞ্জ থেকে ছেড়ে বহরমপুরে বিকেল ৪টা ৩০ নাগাদ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যায় ০৩০২০ ডাউন ট্রেনের চলাচল পুরোপুরি বন্ধই থাকবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই দোকানে চা খেতে এলেই ছেড়ে যাবে 'বদ' নেশা! চোখের সামনে মৃত্যু দেখেই বড় সিদ্ধান্ত বিক্রেতার
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সামনেই মুর্শিদাবাদ ঘুরতে যাওয়ার প্ল্যান! ঠিক আছে, তবে রেলের এই খবর না জানলে ভোগান্তি নিশ্চিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল