TRENDING:

Purulia News: পুরুলিয়ার আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো, শতাধিক বছরের এক গর্বময় সাংস্কৃতিক ঐতিহ্য

Last Updated:

পুরুলিয়ার আদ্রা শহরের বুকে ১৯২০ সালে ব্রিটিশ শাসনের এক সন্ধিক্ষণে পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেওয়ের পৃষ্ঠপোষকতায় সূচিত এই পুজো এবার পদার্পণ করল গর্বের ১০৬ তম বর্ষে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার আদ্রা শহরের বুকে ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত ‘আদ্রা বাঙালি সমিতি সার্বজনীন দুর্গাপুজো।’ ১৯২০ সালে ব্রিটিশ শাসনের এক সন্ধিক্ষণে পঞ্চকোট রাজবংশের তৎকালীন রাজা জ্যোতিপ্রসাদ সিং দেওয়ের পৃষ্ঠপোষকতায় সূচিত এই পুজো এবার পদার্পণ করল গর্বের ১০৬ তম বর্ষে।
advertisement

সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু। কিন্তু এই পুজো আজও অটুট থেকে গেছে তার মূল আদলে, সাবেক ঐতিহ্য, আচার-অনুষ্ঠান এবং বাঙালিয়ানার আবহে।

আরও পড়ুনDurga Puja 2025: শহুরে ব্যস্ততার থেকে দূরে গড়ে ওঠা মা বুড়িমার অকথিত কাহিনি, একদিন ইতিহাসের পাতায় স্থান করবে

আধুনিক থিম, প্রযুক্তির ঝলক কিংবা কৃত্রিম চমক নয়, এই পুজোর মূল আকর্ষণ তার প্রাচীন ও আন্তরিক ঘরোয়া রূপ, যা প্রত্যেক দর্শনার্থীর মনে বাঙালির শিকড়ের সঙ্গে সংযোগ ঘটায়। মণ্ডপসজ্জা থেকে শুরু করে প্রতিটি আচার, অঞ্জলি, আরতির ধ্বনি, ধুনুচি নৃত্য ও সিঁদুর খেলায়, সর্বত্রই অনুভূত হয় এক অকৃত্রিম সাবেকিয়ানার ছোঁয়া। কৃত্রিমতা নয়, বরং হৃদয়ের উষ্ণতায় গড়ে ওঠা এই পুজো প্রতি বছরই এক নিঃশব্দ সংস্কৃতি চেতনার বার্তা বহন করে চলে। এই বছর পুজোর বাজেট প্রায় ৯ লক্ষ টাকা।

advertisement

View More

তবে শুধুমাত্র অর্থের পরিমাণে নয়, আয়োজকেরা বিশ্বাস করেন, পরম্পরা, নিষ্ঠা ও শুদ্ধ সংস্কৃতির এই যাত্রা দর্শনার্থীদের হৃদয়ে যে গভীর ছাপ ফেলবে সেটিই এই পূজোর প্রকৃত মূল্যায়ন।

আরও পড়ুনDurga Puja 2025: একই মণ্ডপেই ট্যুরিস্ট স্পট! পুরুলিয়ার ঘুরতে যাওয়ার জায়গাগুলো এক জায়গায় উঠে এল, দেখুন

শতবর্ষ পার করা এই দুর্গাপুজো আজ শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি আদ্রা শহরের মাটিতে গেঁথে থাকা ইতিহাস, সংস্কৃতি ও আবেগের এক জীবন্ত নিদর্শন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বেড়ার আড়ালে বন্দি শিক্ষা! রাস্তা না থাকায় প্রায় ১ মাস ধরে বন্ধ মালদহের স্কুল
আরও দেখুন

প্রজন্ম থেকে প্রজন্মে বহমান এই পুজো যেন এক আত্মিক মিলনক্ষেত্র, যেখানে ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য একসঙ্গে মিলিত হয় অকৃত্রিম শ্রদ্ধায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার আদ্রা বাঙালি সমিতির দুর্গাপুজো, শতাধিক বছরের এক গর্বময় সাংস্কৃতিক ঐতিহ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল