TRENDING:

Valentine Tourist Destination:ভালবাসার মানুষের সঙ্গে একান্তে নিরিবিলি সময় কাটাতে চান? 'ভ্যালেন্টাইনস উইক'-এ ঘুরে আসুন মুর্শিদাবাদের এই পার্কে

Last Updated:
প্রায় আড়াইশো বছরের পুরনো ইতিহাস উসকে দেয় মতিঝিল পর্যটন কেন্দ্র
advertisement
1/8
একান্তে সময় কাটাতে 'ভ্যালেন্টাইনস উইক'-এ ঘুরে আসুন মুর্শিদাবাদের এই পার্কে
র্শিদাবাদের কোণায় কোণায় ইতিহাসের হাতছানি... তার মধ্যেই রয়েছে এক বিনোদন পার্ক। শুরু হয়েছে ভ্যালেন্টাইন সপ্তাহ। এই সপ্তাহে নিজের ভালবাসার মানুষকে নিয়ে একান্তে সময় কাটাতে ঘুরে আসুন মুর্শিদাবাদের মতিঝিলের 'প্রকৃত তীর্থ' পার্কে।
advertisement
2/8
পার্কে একান্ত-নিরিবিলি পরিবেশে নিজের প্রিয় মানুষটার সঙ্গে সময় কাটাতে পারবেন। পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয় এই মতিঝিল পার্ক, ঠিক তেমনই প্রেমিক প্রেমিকাদেরও পছন্দের তালিকায় থাকে এই ডেস্টিনেশন।
advertisement
3/8
মুর্শিদাবাদের মতিঝিল একটি ঐতিহাসিক অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা নবাবী ও ব্রিটিশ আমলের ইতিহাসের সাক্ষী।
advertisement
4/8
ভ্যালেন্টাইন সপ্তাহে এই পার্কে ভিড় জমান রোমিও-জুলিয়েটরা।।
advertisement
5/8
কথিত আছে, প্রকৃতি তীর্থ নামে পরিচিত এই মতিঝিল। এখানে ৩০০ বছর আগে নবাবরা মুক্ত চাষ করতেন। তবে কয়েক বছর আগে মুক্ত চাষ শুরু হয় বেসরকারি উদ্যোগে। এ'বছর ডিসেম্বর মাসে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
advertisement
6/8
জানা যায়, ২০১৫ সালের ১ জুলাই পার্কটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর আগে, এই বিশাল জায়গাটি পরিত্যক্তই পড়ে ছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক উদ্বোধন করেন। মতিঝিল পার্কের বর্তমান নাম দেওয়া হয়েছে ‘প্রকৃতি তীর্থ’।
advertisement
7/8
এখানে রয়েছে একটি মসজিদ, সমাধিক্ষেত্র ও মতিঝিল হ্রদ। ঘসেটির প্রাসাদ আজ নিশ্চিহ্ন। তবে মীরমর্দনের কামানের একটি অংশ রাখা হয়েছে। মূল কামানটি রয়েছে হাজার দুয়ারি প্রাসাদে।
advertisement
8/8
বাংলার প্রধান তিন নবাব- মুর্শিদকুলি খাঁ, আলিবর্দি খাঁ ও সিরাজদ্দৌলার তিনটি ভাষ্কর্য রয়েছে এই পার্কে। মতিঝিলের মূল ফটকটি আজও রয়েছে, তবে তা ভগ্নপ্রায়। পাশেই নতুন করে গেট তৈরি করা হয়েছে। কথিত রয়েছে, মতিঝিল থেকে একসময় খোশবাগ দেখা যেত। বর্তমানে মতিঝিল শুধু একটি পার্কই নয়, মুর্শিদাবাদের বড় বিনোদনকেন্দ্রও বটে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine Tourist Destination:ভালবাসার মানুষের সঙ্গে একান্তে নিরিবিলি সময় কাটাতে চান? 'ভ্যালেন্টাইনস উইক'-এ ঘুরে আসুন মুর্শিদাবাদের এই পার্কে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল